সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ছোলা-বুট ভুনা

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

উপকরণ: ছোলা বুট ১ কাপ। টমেটো ১টি। দারুচিনি ১টি। তেজপাতা ১টি। পেঁয়াজকুচি আধা কাপ। আদাবাটা ১ চা-চামচ। রসুনবাটা ১ চা-চামচ। ধনেগুঁড়া ১ চা-চামচ। শুকনা-মরিচের গুঁড়া ১ চা-চামচ। লবণ পরিমাণ মতো। গরম মসলার গুঁড়া ১ চা-চামচ। জিরাগুঁড়া ১ চা-চামচ। কাঁচামরিচ ৪-৫টি। তেল ও ধনেপাতা পরিমাণ মতো।

পদ্ধতি: ছোলা পানিতে ভিজিয়ে রাখুন সারারাত। এতে ফুলে উঠবে। এরপর অল্প লবণ দিয়ে সিদ্ধ করে নিন ভালো করে।

এখন প্যানে তেল গরম করে আদা ও রসুন বাটা দিন। একটু লালচে হয়ে ঘ্রাণ ছড়ালে পেঁয়াজকুচি দিয়ে নাড়তে থাকুন। পেঁয়াজকুচি নরম হয়ে এলে বাকি মসলা একে একে প্যানে দিয়ে সামান্য পানিসহ মসলা কষাতে থাকুন।

মসলা কষে এলে এতে টমেটো-কুচি দিয়ে ভালো করে নেড়ে ছোলা ঢেলে দিন। ভালো করে মিশিয়ে নিন পুরো মসলার সঙ্গে। ঝোল শুকিয়ে মাখা মাখা হওয়া পর্যন্ত ভাজতে থাকুন।

মাখা মাখা হয়ে এলে ভালো করে নেড়ে উপরে ধনেপাতা-কুচি ছিটিয়ে নামিয়ে নিন।

তৈরি ইফতারির অন্যতম পদ ছোলা-বুট ভুনা।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com