সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ঝাড়ু হাতে মিরপুরের রাস্তা পরিষ্কার করলেন জামায়াত আমির

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে শপথ নেওয়ার পরদিনই নিজের নির্বাচনী এলাকা মিরপুরের রাস্তা পরিষ্কার করতে নামলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ ভোরে ঝাড়ু হাতে তিনি সড়ক পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন।

ফজরের নামাজ শেষে স্থানীয় একটি মসজিদ থেকে বের হয়ে ডা. শফিকুর রহমান গ্লাভস হাতে ঝাড়ু ও মুখে মাস্ক পরে দিনের কর্মসূচি শুরু করেন।

এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শফিকুর রহমান বলেন, তিনি তার দেওয়া কথা রাখছেন।

তিনি বলেন, ‘আমি বলেছিলাম রাস্তা পরিষ্কারের মধ্য দিয়ে আমার কাজ শুরু করব। আমি আমার কথা রাখছি।’

এটি কেবল একদিনের লোকদেখানো কর্মসূচি নয় উল্লেখ করে তিনি বলেন, তাদের দলের নেতাকর্মীরা প্রতিদিন এই এলাকায় কাজ করবে। মিরপুরকে পরিচ্ছন্ন ও নিরাপদ এলাকা হিসেবে গড়ে তুলতে তিনি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ সবার সহযোগিতা কামনা করেন।

জামায়াতের প্রধান দলের স্বেচ্ছাসেবকদের প্রতিদিন ফজরের নামাজের পর অন্তত আধা ঘণ্টা করে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর আহ্বান জানান। তিনি বলেন, তারা যদি এক ঘণ্টা করে সময় দিতে পারে, তাহলে আরও ভালো।

তিনি বলেন, এবার আমি জিতেছি। পরেরবার হয়তো তারা জিতবেন। এটা কোনো বিষয় নয়। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। উন্নয়নকাজ দলীয় পরিচয় ও ধর্মীয় ভেদাভেদের ঊর্ধ্বে হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, আমি আজই আমার দায়িত্ব শেষ করছি না; এটা কেবল শুরু। আমি ঢাকায় থাকলে প্রতিদিন এখানে এসে এলাকা পরিষ্কার করব। আর যদি ঢাকার বাইরে থাকি, সেখানেও সহকর্মীদের সঙ্গে কাজ করব।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com