সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

রমজান উপলক্ষে মসজিদুল হারাম ও মসজিদে নববীতে নানা প্রস্তুতি

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে
পবিত্র রমজান মাস সামনে রেখে মক্কার মসজিদুল হারাম, মসজিদে নববী এবং পবিত্র নগরীর বিভিন্ন সেবাকেন্দ্রে পরিচালনাগত ও সেবামূলক প্রস্তুতি পরিদর্শন করেছেন সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী এবং দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধানবিষয়ক জেনারেল অথরিটির বোর্ড চেয়ারম্যান তাওফিক আল-রাবিয়া।

গত সোমবার অনুষ্ঠিত এই পরিদর্শন সফরে তাঁর সঙ্গে ছিলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইঞ্জিনিয়ার গাজি আল-শাহরানি। সফরকালে মাঠ পর্যায়ের কার্যক্রম, জনসমাগম ব্যবস্থাপনা পরিকল্পনা এবং ওমরাহ পালনকারী ও মুসল্লিদের চলাচল ব্যবস্থাপনা পর্যালোচনা করা হয়।

এ ছাড়া হাজিদের সেবায় নিয়োজিত মন্ত্রণালয়, কর্তৃপক্ষ ও অংশীদার সংস্থাগুলোর মধ্যে সমন্বয় এবং কার্যক্রমের একীভূত বাস্তবায়ন প্রক্রিয়াও মূল্যায়ন করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রমজানে সেবা কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এসব উদ্যোগ নেওয়া হয়েছে। 

তাওফিক আল-রাবিয়া বলেন, এসব কার্যক্রম সৌদি নেতৃত্বের নির্দেশনার আলোকে পরিচালিত হচ্ছে এবং দুই পবিত্র মসজিদ ও আগত দর্শনার্থীদের সেবায় সৌদি আরবের অঙ্গীকারের প্রতিফলন।

তিনি আরো বলেন, রমজান মাসে প্রস্তুতির মানোন্নয়ন ও সেবার বিস্তৃতি চলমান উন্নয়ন প্রচেষ্টার অংশ। এসব উদ্যোগ সৌদি ভিশন ২০৩০-এর আওতাধীন ‘পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রাম’-এর লক্ষ্য অর্জনে সহায়ক, যার উদ্দেশ্য হাজিদের সেবার মান ও সামগ্রিক অভিজ্ঞতা উন্নত করা।

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com