সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

রকমারি ইফতারি

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

ইফতারে লেবু শরবত, ছোলা, মুড়ি, পেয়াজু, বেগুনি তো থাকেই। এর পাশাপাশি স্বাদে ভিন্নতা আনতে যোগ করতে পারেন আরও কিছু খাবার। নানা স্বাদের ইফতারির রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা

সেদ্ধ ছোলার মিশ্র সালাদ

উপকরণ: ছোলা সেদ্ধ ৫০ গ্রাম, টমেটো দুটি, ডিম সেদ্ধ দুটি, বিট লবণ সামান্য, ভাজা মরিচ গুঁড়া স্বাদমতো, ধনিয়া ও পুদিনা পাতা কুচি প্রয়োজন মতো, কিউই ফল একটি, স্ট্রবেরি চারটি।
প্রস্তুত প্রণালি: ছোলা সাদা বা কালো পানিতে ভিজিয়ে রাখুন ৮-১০ ঘণ্টা। পরে চুলায় সেদ্ধ করে নিন। ডিমও সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখুন। পরে দুই ভাগ করে নিন। খোসাসহ শসা, টমেটো কিউব করে কেটে রাখুন। এবার বাটিতে শসা, টমেটো, ছোলা সেদ্ধ, ডিম সেদ্ধ দিয়ে বিট লবণ, ভাজা মরিচ গুঁড়া, ধনিয়া ও পুদিনা পাতা কুচি ছড়িয়ে কিউই স্লাইজ এবং স্ট্রবেরি দিয়ে পরিবেশন করুন।

ব্রকলির পাকোড়া

উপকরণ: ব্রকলি একটি, আদা ও রসুন বাটা একটি, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা গুঁড়া এক চা চামচ করে, গরম মসলা এক চা চামচ, কাশ্মীরি মরিচ গুঁড়া এক চা চামচ, চিনি ও লবণ স্বাদমতো, বেকিং পাউডার এক চা চামচ, বেসন ও কর্নফ্লাওয়ার এক কাপ করে, বিট লবণ দুই চা চামচ, ডিম একটি, হিং এক চা চামচ, কালোজিরা এক চা চামচ।
প্রস্তুত প্রণালি: ব্রকলি কেটে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখুন। ফুটন্ত পানিতে বেকিং পাউডার সামান্য দিয়ে ব্রকলি ৫ মিনিট সেদ্ধ করে পানি ঝরিয়ে নিন। একটি বাটিতে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ব্যাটার তৈরি করে ১ ঘণ্টা ঢাকনাসহ রেখে দিন। পরে সেদ্ধ ব্রকলি ব্যাটারে ডুবিয়ে ডুবোতেলে সোনালি করে ভেজে নিন। পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে বিট লবণ ছিটিয়ে পরিবেশন করুন।

চিড়া-ফলের ডেজার্ট

উপকরণ: চিড়া দুই কাপ, আখের গুড় চার টেবিল চামচ, কলা দুটি, ডালিমের দানা চার টেবিল চামচ, আপেল কুচি এক কাপ, স্ট্রবেরি ছয়টি, আখের গুড় চার টেবিল চামচ, ঘন দুধ দুই কাপ, মধু দুই চা চামচ।
প্রস্তুত প্রণালি: চিড়া ধুয়ে পানিতে ভিজিয়ে রাখুন। পরে তরল দুধ চুলায় জ্বাল করে সামান্য ঘন করে নিন। এবার ফল ধুয়ে আলাদা করে কেটে রাখুন। তারপর সার্ভিং ডিশে ভেজানো চিড়া দিন। ঘন দুধ ঢেলে দিন। এবার এক এক করে ফল সাজিয়ে নিন। শেষে আখের গুড় কুচি ফলের মধ্যে দিয়ে মধু দিন। ঢাকনা দিয়ে রেখে দিন। নরমাল ফ্রিজে ২-৩ ঘণ্টা রাখুন। তৈরি হয়ে গেল চিড়া-ফলের ডেজার্ট ।

আনারসের
শরবত

উপকরণ: আনারস কুচি দুই কাপ, কাঁচামরিচ দুটি, বিট লবণ আধা চামচ, কাসুন্দি আধা চামচ, চিনি আধা কাপ, পুদিনা পাতা ১০-১২ পিস, মালটা জুস একটা, পানি দুই কাপ, বরফ কুচি স্বাদমতো।
প্রস্তুত প্রণালি: আনারসের খোসা ফেলে টুকরা করে কেটে নিন। পরে বরফ কুচি ছাড়া বাকি সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিন। শেষে বরফ কুচি দিয়ে নিন। তৈরি হয়ে গেল সুস্বাদু আনারসের জুস বা শরবত।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com