সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

এবার দেশ গড়ার পালা, ঐক্যবদ্ধ থাকতে হবে: তারেক রহমান

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

নির্বাচনে বিএনপির বিপুল বিজয়ের পর প্রথম সংবাদ সম্মেলনে এসে ঐক্যের বার্তা দিলেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। সবার দায়িত্বশীল ভূমিকা চাইলেন তিনি। হবু প্রধানমন্ত্রী চাইলেন সবার সহযোগিতাও।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ফল প্রকাশের পর নতুন সরকার গঠনের আলোচনা চলার মধ্যে আজ শনিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের বলরুমে সংবাদ সম্মেলনে আসেন তারেক রহমান।

দলের জ্যেষ্ঠ নেতাদের পাশে রেখে তিনি সম্ভাব্য পরবর্তী সরকার প্রধান হিসেবে নিজেদের পরিকল্পনা তুলে ধরেন। এরপর বিদেশি কয়েকটি দেশের সাংবাদিকদের পাশাপাশি দেশের সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন তিনি। প্রথমে ইংরেজিতে বক্তব্য শুরু করেন তিনি, পরে কথা বলেন বাংলায়।

বিএনপির চেয়ারম্যান বলেছেন, এবার দেশ গড়ার পালা। দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

নির্বাচন–পরবর্তী সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের বলরুমেছবি: প্রথম আলো

দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ‘জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন দুর্বলতা।’

দুই–তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ের পরও বিজয় উদ্‌যাপন বিএনপির সংযমী থাকার কথা তুলে ধরেন বিএনপির চেয়ারম্যান। নেতা–কর্মীদের তিনি সতর্ক থাকতে আহ্বান জানান।

নির্বাচন–পরবর্তী সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের বলরুমেছবি: প্রথম আলো

দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলেন তারেক রহমান। সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য তিনি অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান।

বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তারেক রহমান। ভারত, পাকিস্তান ও চীনের সাংবাদিক এই সংবাদ সম্মেলনে প্রশ্ন করার সুযোগটি নিয়ে বিএনপির পরবর্তী সরকারের দেশ পরিচালনার নীতি সম্পর্কে জানতে চান।

জবাবে তারেক রহমান বলেন, তার সরকারের পররাষ্ট্র নীতিতে সবার আগে স্থান দেওয়া হবে বাংলাদেশের স্বার্থকে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com