সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

গৌরীপুরে সেলাই মেশিন বিতরণ

ঢাকা অফিস
  • আপডেট: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

 

নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় ২১ জন অসহায় ও দরিদ্র নারীর মাঝে আনুষ্ঠানিকভাবে সেলাই মেশিন বিতরণ করেন ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান। ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে ইউনিয়ন পরিষদের হল রুমে এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক গৌরীপুর বিআরডিবির চেয়ারম্যান মাসুদুর রহমান শুভ্র, গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার, সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ, সাংবাদিক আরিফ আহম্মেদ, ইউপি মেম্বার আব্দুল আলী, আবু হানিফ, এখলাছ উদ্দিন নয়ন, শহিদুল ইসলাম, তোফাজ্জল হোসেন, আবুল হাসিম, সোহেল রানা, ইউপি সচিব আফরোজা খাতুন প্রমুখ। ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন জানান, এলজিএসপি প্রকল্পের অর্থায়নে দরিদ্র ও অসহায় নারীদের মাঝে এ সেলাই মেশিনগুলো বিতরণ করা হয়েছে।

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com