সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ প্রায় ২৪ হাজার

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ে রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের লক্ষ্যে গত বছরের ২২ সেপ্টেম্বর এ প্রক্রিয়া শুরু হয়। এ উদ্দেশ্যে জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা কমিটি ও আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের নেতৃত্বে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার।

বিগত আওয়ামী সরকারের আমলে বিএনপি, জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলোর মধ্যে ২৩ হাজার ৮৬৫টি প্রত্যাহারের সুপারিশ করেছে অন্তর্বর্তী সরকার। এর ফলে প্রায় পাঁচ লাখ মানুষ ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দায়ের করা হয়রানিমূলক মামলা থেকে অব্যাহতি পাচ্ছে।

আজ রোববার এক বিবৃতিতে আইন মন্ত্রণালয় জানিয়েছে, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ে রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের লক্ষ্যে গত বছরের ২২ সেপ্টেম্বর এ প্রক্রিয়া শুরু হয়। এ উদ্দেশ্যে জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা কমিটি ও আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের নেতৃত্বে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার।

পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর কাছে আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের জন্য দরখাস্ত আহ্বান করা হয়। ভুক্তভোগী দল ও সংগঠনগুলোর পক্ষ থেকে জমা দেয়া আবেদনের ভিত্তিতে আন্তঃমন্ত্রণালয় কমিটি দীর্ঘ যাচাই-বাছাই প্রক্রিয়া শুরু করে।

আইন মন্ত্রণালয় সূত্র জানায়, এ পর্যন্ত আন্তঃমন্ত্রণালয় কমিটির ৩৯টি সভা অনুষ্ঠিত হয়েছে। এসব সভায় আবেদনগুলো পর্যালোচনা করে ধাপে ধাপে মামলা প্রত্যাহারের সুপারিশ দেয়া হয়। সবশেষ হিসাবে ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ চূড়ান্ত করা হয়েছে। তবে এ কার্যক্রম এখনো চলমান রয়েছে, ভবিষ্যতে আরো মামলা এ তালিকায় যুক্ত হতে পারে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com