সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ময়মনসিংহে ভ্রাম্যমান আদালত দেখে পালিয়েছে মালিক-শ্রমিক, আট করাতকল সিলগালা

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে
ভ্রাম্যমান আদালতয় ভ্রাম্যমান আদালত দেখে পালিয়ে যাওয়ার পর আট করাতকল সিলগালা করা হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারী) বিকালে উপজেলার কালাদহ ও আছিম বাজার এলাকায় এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তাকী তাজওয়ার ভ্রাম্যমাণ অভিযান করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার বলেন, অভিযানের সময় করাতকলের মালিক-শ্রমিকরা ভ্রাম্যমান আদালতের উপস্থিতি আগে থেকে টের পেয়ে পালিয়ে যায়। পরে ওই আট করাতকলগুলো সিলগালা করা হয়। করাতকল লাইসেন্স বিধিমালা অনুযায়ী অভিযান চালিয়ে আট অবৈধ করাত কল সিলগালা করা হয়েছে।
পরিবেশ রক্ষায় ও জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে। অভিযানে রসুলপুর রেঞ্জ কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দ, উথুরা রেঞ্জ কর্মকর্তা ইসমাইল হোসেন, সন্তোষপুর বিট অফিসের ডেপুটি রেঞ্জার মোহাম্মদ ইমদাদুল হক, এনায়েতপুর বিট অফিসার মুহাম্মদ সেলিম মিয়াসহ বিজিবি, পুলিশ, ভূমি অফিসের স্টাফ ও বনবিভাগের কর্মীরা সার্বিক সহযোগিতা করেন।

বিভাগ : বাংলাদেশ

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com