সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

১১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আফরোজ খান মডেল স্কুলে অনুষ্ঠিত

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

আফরোজ খান মডেল স্কুল এর ১১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ গত ২ ফেব্রুয়ারী সোমবার মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে।

 

উক্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর সচিব প্রফেসর মো: সফিউদ্দিন শেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফরোজ খান মডেল স্কুল নির্বাহী কমিটির সভাপতি ও সেন্ট লরেন্স স্কুল অব জুয়েলস্ এর প্রিন্সিপাল হাসিনা আফরোজ খান, আফরোজ খান মডেল স্কুল নির্বাহী কমিটির সদস্য রোটারিয়ান মুনসুর আলম চন্দন, ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসার আল আমিন।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আফরোজ খান মডেল স্কুল এর প্রধান শিক্ষক মো: আফরোজ উদ্দিন খান। অনুষ্ঠানের শুরুতেই মনোজ্ঞ অনুষ্ঠান ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। উক্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক রোটারিয়ান মো: আজিজুল হক ও সহকারী শিক্ষক মাহবুবুর রহমান সহ সকল শিক্ষক/শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com