সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

নির্বাচনে কেন্দ্র দখলের চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

নির্বাচনে কেন্দ্র দখলের চেষ্টা করলে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

ময়মনসিংহ নগরীর শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, ‘কেন্দ্র দখল রোধে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি লাগানো হচ্ছে। পুলিশকে পঁচিশ হাজার সাতশত বডি ক্যামেরা দিচ্ছি। আমরা ড্রোন ব্যবহার করছি, পাশাপাশি সুরক্ষা অ্যাপও ব্যবহার করা হচ্ছে। কেউ কেন্দ্র দখল করতে চাইলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না, সে ভাই হোক বা বোন হোক, তার ছবি কিন্তু থেকে যাবে।’

অবৈধ অস্ত্রের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘থানা থেকে চুরি হওয়া সব অস্ত্র উদ্ধার করতে পারিনি। কিছু উদ্ধার হয়েছে, তবে উদ্ধারের পরিমাণ আগের তুলনায় বেড়েছে।’

‎‎এছাড়া হঠাৎ দুই পক্ষ সংঘর্ষে জড়ালে নিয়ন্ত্রণ করা কঠিন। তবে সবার সহযোগিতায় আগামী নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি। এ সময় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মিজ্ ফারাহ শাম্মী, জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানসহ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com