সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

খেজুর গুড়ের পিঠা-ক্ষীর

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

শীতে শরীর গরম রাখতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খেজুর গুড়ের জুড়ি নেই। এতে পর্যাপ্ত আয়রন, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম ও জিঙ্ক থাকে; যা স্বাস্থ্যের জন্য উপকারী। এই কনকনে ঠান্ডায় খেজুর গুড় দিয়ে ক্ষীর ও পিঠা বানিয়ে নিন। রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।

দুধ চিতই

উপকরণ: চালের গুঁড়া দুই কাপ, কুসুম গরম পানি এক কাপ বা পরিমাণমতো, লবণ আধা চা চামচ, তরল দুধ এক লিটার, খেজুর গুড় ৪০০ গ্রাম, এলাচ ও দারচিনি তিন পিস করে।
প্রস্তুত প্রণালি: চালের গুঁড়া, কুসুম গরম পানি ও লবণ দিয়ে গুলিয়ে ঢাকনাসহ আধা ঘণ্টা ঢেকে রাখুন। দুই কাপ পানিসহ খেজুর গুড় জ্বাল দিন। গুড়ের পানিতে এলাচ ও দারচিনি ছেড়ে দিন। গুড়ের পানি কিছুটা ঘন হলে ঢেকে রাখুন। অন্য পাত্রে দুধ জ্বাল দিয়ে বলক আসার পর চুলা বন্ধ করে দিন। আধা ঘণ্টা পর চালের গুঁড়ার গুলা দিয়ে চিতই পিঠা বানিয়ে নিন। গরম চিতই পিঠা গুড়ের পানিতে ডুবিয়ে ঢেকে রাখুন। আধা ঘণ্টা পর কুসুম গরম দুধ পিঠা ভেজানো গুড়ের পানিতে ঢালুন। ঢেকে ৫-৬ ঘণ্টা রেখে দিন। এরপর নামিয়ে পরিবেশন করুন।
খেজুর গুড়ের ক্ষীর

উপকরণ: দুধ এক লিটার, খেজুর গুড় দুই কাপ, এলাচ ও দারচিনি দু-তিন পিস করে, আতপ চাল দুই কাপ এবং নারকেল কোরানো এক কাপ।
প্রস্তুত প্রণালি: হাঁড়িতে দুধ ফুটে উঠলে চাল দিন। এলাচ, দারচিনি দিন। চাল সেদ্ধ হলে অন্য হাঁড়িতে খেজুর গুড়ে পানি দিয়ে তরল করে নিন। রান্না করা ক্ষীরের মধ্যে ধীরে ধীরে গুড়ের মিশ্রণ ঢালুন। কিছুক্ষণ পর নেড়ে কোরানো নারকেল দিন। আঠালো হলে নামাতে হবে। কয়েক ঘণ্টা ফ্রিজে রাখুন। কোরানো নারকেল ছড়িয়ে পরিবেশন করুন।

গোলাপ ফুল পিঠা

উপকরণ: ডোয়ের জন্য–চালের গুঁড়া দুই কাপ, লবণ এক চা চামচ, পানি পরিমাণমতো। শিরার জন্য–দুই কাপ খেজুরের গুড়, এলাচ ও দারচিনি, পানি দুই কাপের একটু বেশি। ভাজার জন্য–সয়াবিন তেল প্রয়োজন মতো, ঘি এক চামচ।
প্রস্তুত প্রণালি: পানি ফুটে উঠলে লবণ দিন। চালের গুঁড়া দিয়ে সেদ্ধ করে ভালো করে ডো তৈরি করুন। পাতলা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখুন। ডো রুটির মতো বেলে ডাইস দিয়ে ছোট ছোট গোল করে কেটে নিন। ছোট গোল রুটিতে সামান্য পানি লাগিয়ে গোলাপ ফুল তৈরি করুন। ফুল তৈরি হলে ডুবো তেলে সোনালি করে ভাজুন। তারপর শিরায় ডুবিয়ে নিন।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com