সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

জামালপুরে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

জামালপুর সদর উপজেলায় ছুরিকাঘাতে এক স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল বুধবার রাতে উপজেলার কেন্দুয়া ইউনিয়নের গহেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের ভাষ্য, তুচ্ছ ঘটনার জেরে প্রতিবেশী এক তরুণের ধারালো অস্ত্রের আঘাতে ওই ছাত্রের মৃত্যু হয়।

নিহত কিশোরের নাম মোহাম্মদ জিহাদ (১৬)। সে একই ইউনিয়নের গহেরপাড়া এলাকার ফিরোজ আহাম্মেদের ছেলে এবং দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। অন্যদিকে অভিযুক্ত তরুণের নাম মো. মুন্না (১৮)। তিনি একই এলাকার মো. কাশেমের ছেলে। ঘটনার পর থেকে মুন্না পলাতক আছেন।

পুলিশ ও স্থানীয় একাধিক বাসিন্দার সূত্রে জানা গেছে, গতকাল সকালে কোনো একটি বিষয় নিয়ে জিহাদ ও মুন্নার মধ্যে ঝগড়া হয়েছিল। এরপর গতকাল রাতে ওই দুজনসহ আরও কয়েকজন গহেরপাড়া এলাকার একটি ফাঁকা মাঠে অবস্থান করছিলেন। সেখানে সকালের ঝগড়ার জেরে জিহাদ ও মুন্নার মধ্যে আবারও বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। ধস্তাধস্তির মধ্যে জিহাদকে ছুরিকাঘাত করেন মুন্না। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জিহাদকে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।

হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে কাজ চলছে বলে জানান জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। তিনি বলেন, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। অভিযোগ পাওয়ার ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com