সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

পিঠা উৎসব

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে
চিতই ও গরুর মাংস ভুনা

উপকরণ

 

চালের গুঁড়া ১ কাপ, চিনি ১ চা চামচ, লবণ ১/২ চা চামচ, বেকিং পাউডার ১ চা চামচ, তেল ১ টেবিল চামচ, গুড় ২০০ গ্রাম,

পিঠা উৎসব 

যেভাবে তৈরি করবেন

*   চালের গুঁড়া, বেকিং পাউডার, চিনি, লবণ, তেল ও পরিমাণমতো পানি দিয়ে ব্লেন্ড করে নিন। খেয়াল রাখতে হবে পিঠার গোলা বা ব্যাটার যেন বেশি পাতলা বা ভারি না হয়।

*    এরপর লোহাড় ছোট কড়াই বা পিঠা তৈরির হাঁড়িতে, ডালের চামচের এক চামচ করে পিঠার ব্যাটার দিয়ে ঢেকে দিন।

*    তিন থেকে চার মিনিট পর পিঠা তৈরি হয়ে গেলে ঢাকনা খুলে পিঠা তুলে নিন।

এভাবে একে একে সব গুলো পিঠা তৈরি করে গরুর ভুনা মাংসের সঙ্গে পরিবেশন করুন। 

 

দুধ খেজুর পিঠা

 

উপকরণ

খামিরের জন্য : ময়দা আধা কাপ, দুধ আধা কাপ, লবণ ১ চিমটি, একটি ডিমের অর্ধেক, পাউরুটির সাদা অংশের অর্ধেকটা ১ টুকরা, ঘি দুই টেবিল চামচ, পেস্তা বাদাম কুচি সামান্য।

সিরা তৈরির জন্যে : চিনি আধা কাপ, খেজুর গুড় আধা কাপ, গ্রেভির জন্য : দুধ দুই কাপ, চিনি দুই টেবিল চামচ।

পিঠা উৎসব 

যেভাবে তৈরি করবেন

*    সিরার সব উপকরণ জ্বাল দিয়ে পাতলা সিরা বানিয়ে নিন।

পাত্রে দুধ গরম করে চুলাতেই দুধের ভেতর ময়দা, লবণ দিয়ে রুটির মতো খামির বানিয়ে নিন। 

*   খামির একটু ঠাণ্ডা হলে ঘি, ডিম, পাউরুটি মিশিয়ে খুবই নরম করে নিন। যতক্ষণ খামিরের আঠালো ভাব না যাবে ততক্ষণ মথতে হবে। এরপর খামির থেকে ছোট ছোট বল বানিয়ে হাত দিয়ে একটু চ্যাপটা করে ইচ্ছে মত নকশা দিন।

 

*   আমি খাবার ঢেকে রাখার প্লাস্টিকের ফুটো ফুটো কাভারে তেল লাগিয়ে চ্যাপটা বল গুলো চেপে চেপে ডিজাইন করেছি। এবার অল্প তাপে ডুবো তেলে লাল করে ভেজে কুসুম গরম সিরাতে ছেড়ে দিন।

*  দুধ জ্বাল দিয়ে ঘন করে এক কাপ করে দুই টেবিল চামচ চিনি মিশিয়ে চুলা বন্ধ করে দিন। এবার পিঠাগুলো সিরা থেকে তুলে নিয়ে দুধে দিয়ে ঢেকে রাখুন। সবশেষে পিঠার ওপর পেস্তা বাদাম কুচি দিয়ে পরিবেশন করুন।

 

 

ছিটা রুটি হাঁসের মাংস

 

উপকরণ

আতপ চালের গুঁড়া ২৫০ গ্রাম, আটা এক কাপ, লবণ পরিমাণ মতো, তেল সামান্য।

পিঠা উৎসব 

যেভাবে তৈরি করবেন

*  পাত্রে চালের গুঁড়া, আটা ও লবণ ভালো করে মিশিয়ে এতে কুসুম গরম পানি দিয়ে ভালো করে গুলে নিন। মাঝারি ঘনত্বের হবে ব্যাটার বানিয়ে ১০ থেকে ১৫ মিনিট ঢেকে রাখুন।

*   একটি সসপ্যানে সামান্য তেল ব্রাশ করে নিন। একটি বোতলের ক্যাপে ছোট ছোট ছিদ্র করে নিন। এই বোতলে ব্যাটার ঢেলে বোতলটি সসপ্যানে ঝাড়া দিয়ে দিয়ে ছিটা রুটি বানিয়ে নিন।

*  জালি আকারে তৈরি হলে এবং পুরোপুরি সেদ্ধ হয়ে এলে ছিটা রুটি নামিয়ে হাঁসের মাংসের সঙ্গে পরিবেশন করুন।

 

শাহী মালাই ভাপা

উপকরণ

চালের গুঁড়া ১ কেজি, গুড় ২৫০ গ্রাম, নাড়কেল কোড়ানো তিন কাপ, লবণ সামান্য, মালাই ১ কাপ, পাতলা ছোট কাপড় ২ টি, ভাপা পিঠা তৈরির হাড়ি ১টি, ড্রাই ফ্রুটস কুচি আধা কাপ, ছোট মিষ্টি/জর্দার মিষ্টি ২৫০ গ্রাম।

পিঠা উৎসব 

যেভাবে তৈরি করবেন

*  চালের গুঁড়া, লবণ ও পানি দিয়ে ঝরঝরে করে মেখে চালনিতে হাত দিয়ে ঘষে ঘষে চেলে নিন। কোরানো নারিকেলের অর্ধেকটা চেলে নেওয়া চালের গুঁড়ায় হাত দিয়ে মিশিয়ে নিন।

*    হাঁড়ির সরু মুখ দিয়ে বাষ্প ওঠতে শুরু হলে ছোট বাটিতে মাখানো চালের গুঁড়া, তার ওপর গুঁড়, তারপর নাড়কেল কোড়ানো, তারপর মালাই, ড্রাই ফ্রুটস, ছোট মিষ্টি তার ওপর আবার গুড় ও চালের গুঁড়া দিয়ে ঢেকে আলতো হাতে চেপে নিন।

* এরপর বাটিটা ভেজা পাতলা কাপড় দিয়ে ঢেকে গরম পানির হাঁড়ির মুখে উপর করে বসিয়ে বাটিটা আস্তে করে সরিয়ে নিন।

*    এরপর কাপড়ের প্রান্ত গুলো মুড়ে এক জায়গায় করে বড় ঢাকনা দিয়ে ঢেকে দিন। যেন ভাপটা পিঠার গায়ে লাগে। ৫/৭ মিনিট ভাপে সেদ্ধ হলে ঢাকনা সরিয়ে আঙ্গুল দিয়ে চেপে দেখুন নরম হয়েছে কিনা। নরম হলে বুঝতে হবে পিঠা পরিবেশনের জন্য তৈরি।

 

 

চুই পিঠা

উপকরণ

চালের গুঁড়া ২ কাপ, দুধ দেড় লিটার, গুড় ১ কাপ, চিনি ১/২ কাপ, লবণ‌ ১ চিমটি, এলাচ ৩ টি, দারুচিনি ২টি, নাড়কেল কোড়ানো তিন কাপ।

পিঠা উৎসব 

যেভাবে তৈরি করবেন

*    হাঁড়িতে পানি গরম করুন। পানি ফুটে উঠলে তাতে চালের গুঁড়া দিয়ে নাড়তে হবে। এরপর নামিয়ে রুটির মতো খামির করে নিন।

*    খামির থেকে বড় লেচি তৈরি করে থেকে ছোট ছোট চুই পিঠার আকারে গড়ে এর ওপর একটু শুকনা চালের গুঁড়া ছড়িয়ে দিন। এতে পিঠাগুলো একটা আরেকটার সঙ্গে লেগে যাবে না।

*   হাঁড়িতে দুধ, এলাচ, দারুচিনি ও এক চিমটি লবণ দিয়ে জ্বাল করে দেড় লিটার থেকে এক লিটারে নামিয়ে চিনি ও জ্বাল দেওয়া তরল গুড় দিয়ে দিন। বলক এলে তৈরি করা চুই পিঠা দিয়ে একটু নেড়ে অল্প আঁচে ১০ মিনিট ঢেকে রাখুন।

*    এরপর নামিয়ে ওপরে নাড়কেল কোড়ানো ছড়িয়ে পরিবেশন করুন।

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com