সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ইমরান খানের নিরাপত্তা নিয়ে শঙ্কিত তাঁর ছেলেরা

ঢাকা অফিস
  • আপডেট: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে
পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তাঁর ছেলেরা।

ছেলেদের আশঙ্কা, কর্তৃপক্ষ তাঁদের বাবার অবস্থা সম্পর্কে ‘অপরিবর্তনীয় কিছু’ গোপন করছে। তাঁদের মধ্যে একজন বলেছেন, তিন সপ্তাহেরও বেশি হয়ে গেল কোনো প্রমাণ নেই তিনি এখনো বেঁচে আছেন। কারাগারে গিয়ে ইমরানের সঙ্গে দেখা করার আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তা বন্ধ রাখা হয়েছে এবং সম্ভাব্য কারাগার পরিবর্তনের গুজবও ছড়িয়ে পড়েছে।

 

এই পরিস্থিতিতে ইমরানের ছেলে কাসিম খান রয়টার্সকে জানান, আদালত প্রতি সপ্তাহে সাক্ষাতের অনুমতি দিলেও পরিবারের সঙ্গে ইমরানের সরাসরি বা নির্ভরযোগ্য কোনো যোগাযোগ নেই।

ইমরান খানের রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) খাইবারপাখতুনখোওয়া প্রদেশের মুখপাত্র আদিল ইকবাল বলেছেন, তাঁরা আজ মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টের (আইএইচসি) সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করবেন। কারাবন্দি পিটিআই প্রতিষ্ঠাতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাতের দাবিতে এই কর্মসূচি দেওয়া হয়েছে। গত শনিবার জিও নিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ কথা জানান।

তিনি বলেন, প্রদেশের মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদি পেশোয়ারে পৌঁছেছেন। তিনি একটি সংসদীয় কমিটির বৈঠক ডেকেছেন। সূত্র : জিও নিউজ, রয়টার্স 

 

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com