বাজারসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ট্রেডিং ইকোনমিকস জানায়, গত শুক্রবার বিশ্ববাজারে সোনার দাম ১.৪০ শতাংশ বেড়ে প্রতি আউন্স হয় চার হাজার ২১৭ ডলার। এক সপ্তাহে মূল্যবান এই ধাতুর দাম বেড়েছে ৩.৮৪ শতাংশ, এক মাসে বেড়েছে ৭.২৯ শতাংশ এবং এই বছর বেড়েছে ৬০.৭২ শতাংশ।
বাজার বিশ্লেষক রস নরম্যান বলেন, ‘সোনার বাজারে মৌলিক মনোভাব খুবই ইতিবাচক রয়ে গেছে।
রুপার দাম রেকর্ড উচ্চতায় : ট্রেডিং ইকোনমিকস জানায়, গত শুক্রবার বিশ্ববাজারে এক দিনেই রুপার দাম বেড়েছে ৫.৬০ শতাংশ। দাম বেড়ে প্রতি আউন্স হয় ৫৬.৪১ ডলার। গত এক সপ্তাহে রুপার দাম বেড়েছে ১২.৮০ শতাংশ, এক মাসে বেড়েছে ১৮.৬১ শতাংশ এবং এক বছরে বেড়েছে ৯৫.৩৩ শতাংশ।