সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

বিচারপতিদের নিয়ে অবমাননাকর ভিডিও, ছবি, লেখা অপসারণের নির্দেশ

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১-এর বিচারপতি-বিচারকদের নিয়ে অবমাননাকর ও ব্যঙ্গাত্মক সব ধরনের ভিডিও, ছবি ও লেখা অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশনকে (বিটিআরসি) সংবাদপত্র, টেলিভিশনসহ গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যম থেকে এসব ভিডিও, ছবি ও লেখা অপসারণের নির্দেশ দেওয়া হয়।

স্বপ্রণোদিত হয়ে আজ রোববার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন। এ সময় ট্রাইব্যুনালের সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী উপস্থিত ছিলেন।

ট্রাইব্যুনালের বিচারপতি ও বিচারকদের নিয়ে অবমাননাকর ও ব্যঙ্গাত্মক এসব ভিডিও, ছবি ও লেখা অপসারণ করে আগামী ৩ ডিসেম্বর বিটিআরসির চেয়ারম্যান ও তথ্যসচিবকে প্রতিবেদন দিতে বলেছেন ট্রাইব্যুনাল।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com