মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

দিনাজপুরে একই পরিবারের ৪ নারীসহ সড়কে ঝরল ৬ প্রাণ

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

দিনাজপুর-দশমাইল মহাসড়কে বাস-ইজি বাইক সংঘর্ষে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। তা ছাড়া গাইবান্ধার সুন্দরগঞ্জ ও ফরিদপুরের ভাঙ্গায় নিহত হয়েছেন আরো দুজন। কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :

দিনাজপুরে বাস-ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চার নারী নিহত

দিনাজপুর-দশমাইল মহাসড়কে বেপরোয়া বাসের সঙ্গে ইজি-বাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চার নারী নিহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে সদর উপজেলার ১ নম্বর চেহেলগাজী ইউনিয়নের নশিপুর এলাকায় গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের প্রধান কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন দিনাজপুর সদর উপজেলার কুতৈড় মাঝাপাড়া গ্রামের ইয়াকুব আলীর স্ত্রী মর্জিনা খাতুন (৫৫), আমিনুল ইসলামের স্ত্রী তানজিনা বেগম (৩১), আনোয়ার হোসেন সুমি আক্তার (৩৮) এবং চিরিরবন্দর উপজেলার আব্দুস সালামের মেয়ে সাদিয়া বেগম (১৭)।

মর্জিনা, তানজিনা ও সুমি পরস্পরের জা এবং সাদিয়া মর্জিনার ভাগ্নি।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) নুরুজ্জামান চারজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পঞ্চগড় থেকে আসা দিনাজপুরগামী ওয়াকা পরিবহনের একটি মেইল বাস (নারায়ণগঞ্জ জ-০৪-০১৮৬) দ্রুতগতিতে চলছিল।

এ সময় কমলপুর থেকে কান্তনগর রাসমেলায় যাওয়ার পথে যাত্রীবোঝাই একটি ইজি বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পর সুমি আক্তারকে মৃত ঘোষণা করা হয়। 

পরিদর্শক নুরুজ্জামান জানান, বাসটি জনতা আটকে পুলিশের হাতে তুলে দিয়েছে।

তবে চালক-হেলপার পালিয়ে গেছেন। 

সুন্দরগঞ্জে বাসচাপায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু : গাইবান্ধার সুন্দরগঞ্জে বাসচাপায় সাইফুল ইসলাম (৩৮) নামের মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল ভোরে সুন্দরগঞ্জ-গাইবান্ধা সড়কের হুড়াভায়া খাঁ এলাকায় এ ঘটনা ঘটে।

সাইফুল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রামডাকুয়া গ্রামের সাত্তার মিয়ার ছেলে। স্থানীয়দের ভাষ্য, একটি দ্রুতগতির যান তাঁকে ধাক্কা দিয়ে চলে যায়।

তাতে সাইফুল ঘটনাস্থলেই মারা যান। 

ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে অজ্ঞাতপরিচয় নারীর লাশ উদ্ধার : ফরিদপুরের ভাঙ্গায় গাড়ির ধাক্কায় নিহত অজ্ঞাতপরিচয় এক নারীর (৫৫) লাশ উদ্ধার করেছে শিবচর হাইওয়ে থানা পুলিশ।

গতকাল সকালে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বামনকান্দা এলাকায় ঢাকামুখী লেনের ওপর থেকে লাশটি উদ্ধার করা হয়।

শিবচর হাইওয়ে থানার ওসি মো. জহিরুল ইসলাম জানান, স্থানীয়রা জানিয়েছেন, মহিলাটি মানসিক ভারসাম্যহীন অবস্থায় এলাকায় ঘুরে বেড়াতেন। এখনো তাঁর পরিচয় শনাক্ত সম্ভব হয়নি। আইনগত প্রক্রিয়া চলছে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com