মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে এক কিশোরের মৃত্যু

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে
ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে সাঈদ শেখ (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (১২ নভেম্বর) সকাল সোয়া আটটার দিকে  ভাঙ্গা রেলওয়ে জংশনের ব্রিজ সংলগ্ন রেললাইনে খুলনা থেকে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেসে কাটা পড়ে সে মারা যায়।

নিহত সাঈদ শেখ ভাঙ্গা পৌরসভার আতাদী চরকান্দা মহল্লার মিরাজ শেখের ছেলে।

ভাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. শওকত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ভাঙ্গা রেলওয়ে জংশনের সহকারী স্টেশন মাস্টার মো. সাকিব  আকন্দ জানান, সাঈদ শেখ নামে একজন কিশোরের ট্রেনে কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। সকাল সোয়া আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিডি-প্রতিদিন/তানিয়া

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com