সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ওষুধের বাজার ৬০০ কোটি ডলার ছাড়াবে

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে
চলতি বছরের মধ্যে ছয় বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করবে দেশের ওষুধশিল্প। গত মঙ্গলবার বিএপিআইয়ের কার্যালয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির (বিএপিআই) নির্বাহী কমিটির মধ্যে অনুষ্ঠিত বৈঠক থেকে এ তথ্য জানা যায়। ডিএসই থেকে জানানো হয়, বর্তমানে দেশে ২৫৭টি লাইসেন্সপ্রাপ্ত ও কার্যকর ওষুধ কম্পানি রয়েছে, যাদের উৎপাদিত ওষুধ রপ্তানি হচ্ছে বিশ্বের ১৫০টিরও বেশি দেশে। জাতীয় অর্থনীতিতে এই শিল্পের অবদানও উল্লেখযোগ্য।

বাংলাদেশের মোট জিডিপির ১.৮৩ শতাংশ আসে ফার্মাসিউটিক্যাল খাত থেকে। বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সভাপতি ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান ও এমডি আব্দুল মুক্তাদির বলেন, ‘বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে শেয়ারবাজারকে আরো গতিশীল ও আস্থাশীল করতে বিনিয়োগযোগ্য অর্থের সরবরাহ, নীতিগত স্থিতিশীলতা এবং করকাঠামোর সামঞ্জস্য নিশ্চিত করা অত্যন্ত জরুরি। ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম জানিয়েছেন, ডিএসইতে ৩৪টি ফার্মাসিউটিক্যালস ও কেমিক্যাল কম্পানি তালিকাভুক্ত, দেশের ওষুধশিল্প প্রায় পাঁচ বিলিয়ন ডলারের এবং স্থানীয়ভাবে ৯৮ শতাংশ ওষুধ উৎপাদিত হচ্ছে। 

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com