সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ভারি বর্ষণের সতর্কতা তিন বিভাগে

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে
দেশে বৃষ্টিপাতের ব্যাপ্তি বাড়তে পারে আজ শনিবার। আবহাওয়া অধিদপ্তর বলছে, ঘূর্ণিঝড় মোন্থা দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হলেও এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে কমবেশি বৃষ্টি থাকতে পারে আগামীকাল রবিবার পর্যন্ত। তিন বিভাগের জন্য ভারি বর্ষণের সতর্কতাও জারি করা হয়েছে। এ ছাড়া আগামীকাল সন্ধ্যা ৬টার মধ্যে বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা তৈরি রয়েছে।আবহাওয়া অধিদপ্তর গতকাল শুক্রবার জারি করা ভারি বৃষ্টিপাতের সতর্কবার্তায় জানিয়েছে, ভারতের উত্তর ছত্তিশগড় ও সংলগ্ন এলাকায় থাকা সুস্পষ্ট লঘুচাপটি উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে আগামীকাল রবিবার সকাল ১১টা পর্যন্ত রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারি (৮৯ মিলিমিটার বা বেশি) বর্ষণ হতে পারে। জানতে চাইলে আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান গতকাল রাতে কালের কণ্ঠকে বলেন, বৃষ্টি থাকতে পারে আরো দুই দিন।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com