সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

অক্টোবরে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্ত

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে
  • গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ৫০৬ জন রোগী। এই সময় রোগটিতে কেউ মারা যায়নি
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গতকাল শুক্রবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ৫০৬ জন রোগী। এই সময়ে রোগটিতে কেউ মারা যায়নি। এ নিয়ে চলতি বছরে এ পর্যন্ত এডিস মশাবাহিত রোগটিতে ৬৯ হাজার ৮৬২ জন হাসপাতালে ভর্তি হলো। এর মধ্যে ৩২.২৩ শতাংশ আক্রান্ত হয়েছে গেল অক্টোবরে।দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরে দেওয়া তথ্য বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে। এদিকে গতকাল ডেঙ্গুতে কোনো মৃত্যু না হওয়ায় চলতি বছর এ পর্যন্ত মৃতের সংখ্যা ২৭৮-এ রয়েছে। এর মধ্যে ৮০ জন বা ২৮.৭৭ শতাংশ মৃত্যু হয়েছে অক্টোবরে।স্বাস্থ্য বুলেটিনের তথ্য অনুযায়ী, গেল অক্টোবরে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি ২২ হাজার ৫২০ জন, মৃত্যু ৮০ জনের।

আগের মাস সেপ্টেম্বরে হাসপাতালে ভর্তি ১৫ হাজার ৮৬৬ জন, মৃত্যু ৭৬ জনের। মাসওয়ারি হিসাবে জানুয়ারিতে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয় এক হাজার ১৬১ জন এবং মৃত্যু ১০ জনের, ফেব্রুয়ারিতে আক্রান্ত ৩৭৪ এবং মৃত্যু তিনজনের, মার্চে আক্রান্ত ৩৩৬ জন এবং এই মাসে কোনো মৃত্যু হয়নি। এপ্রিলে আক্রান্ত ৭০১ জন এবং মৃত্যু সাতজন, মে মাসে আক্রান্ত এক হাজার ৭৭৩ জন এবং মৃত্যু তিনজনের। জুন মাসে আক্রান্ত পাঁচ হাজার ৯৫১ জন এবং মৃত্যু ১৯ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরে তথ্য বিশ্লেষণে দেখা গেছে, চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু ছড়িয়েছে ৬৩ জেলায়। আক্রান্ত ও মৃত্যু বেশি হয়েছে ঢাকা মহানগরে। গতকাল পর্যন্ত ১৯ হাজার ৯৯ জন আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ১৭৬ জনের। এরপর বরিশাল বিভাগে আক্রান্ত ১৭ হাজার ২৩৮ জন, মৃত্যু ৪১ জনের। একক জেলা হিসেবে সবচেয়ে বেশি আট হাজার ৫৮১ জন আক্রান্ত বরগুনায়, মৃত্যু ১৫ জনের। জয়পুরহাটে এখনো কোনো রোগী শনাক্ত হয়নি।

তথ্য বিশ্লেষণে আরো দেখা যায়, ৩৫ বছরের কম বয়সে রোগী ৪৬ হাজার ১২৮ জন, যা মোট আক্রান্তের ৬৬ শতাংশ। এই বয়সে মৃত্যুও হয়েছে ১৬৫ জনের, যা মোট মৃত্যুর ৫৯.৩৫ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি তিন লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি এক হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর। সর্বশেষ ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক লাখ এক হাজার ২১৪ জন হাসপাতালে ভর্তি হয়। মৃত্যু হয় ৫৭৫ জনের।

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com