সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

রাজবন বিহার কঠিন চীবর দান উৎসব সম্পন্ন

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে
বনভান্তের উদ্দেশে চীবর (ভিক্ষুদের পরিধেয় বস্ত্র) ও কল্পতরু দানের মাধ্যমে রাঙামাটির রাজবন বিহারে অনুষ্ঠিত হয়েছে দুদিনব্যাপী ৪৯তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব। গত বৃহস্পতিবার বিকেলে বেইনঘর উদ্বোধনের মাধ্যমে শুরু হওয়া মহাউপাসিকা বিশাখা প্রবর্তিত ২৪ ঘণ্টার মধ্যে চীবর তৈরি ও দানের আনুষ্ঠানিকতা গতকাল শুক্রবার দুপুরে দানের মাধ্যমে শেষ হয়। রাঙামাটির রাজবন বিহারের চীবরদান উৎসবই পার্বত্যাঞ্চলে বৌদ্ধদের বৃহত্তম কঠিন চীবর দানোৎসব। গতকাল শুক্রবার দুপুরে গৌতম বুদ্ধ ও বনভান্তের প্রতিকৃতিতে চীবরদান ও ধর্মীয় দেশনার মাধ্যমে সাঙ্গ হয় এবারের দানোৎসবের আনুষ্ঠানিকতা।এ দিন সন্ধ্যায় হাজারো আকাশপ্রদীপ প্রজ্বালন করা হয়। প্রতিবছরের মতো এবারও পাহাড়ের সর্ববৃহৎ চীবরদান উৎসব ঘিরে হাজার হাজার দায়ক-দায়িকা, পুণ্যার্থীর সমাগম ঘটেছে বিহার এলাকাজুড়ে। শুক্রবার সকালে বুদ্ধ পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই দিনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। সকাল ১০টায় অনুষ্ঠিত হয় দেব-মানবের তথা সব প্রাণীর হিতার্থে ধর্মদেশনা।
ধর্মদেশনায় উপস্থিত ছিলেন রাজবন বিহারের আবাসিক প্রধান শ্রীমৎ প্রজ্ঞালঙ্কার মহাস্থবির। 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com