মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

নদীতে ডুবে ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু, নিখোঁজ ২

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ঝারকাটা নদীতে ডুবে একই পরিবারের দুই ভাইবোনসহ তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে আরও দুই শিশু।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলার সিধুলী ইউনিয়নের ভাটিয়ারচর এলাকার আনার বাড়ি ঘাটে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, ভাটিয়ারচর এলাকার প্রবাসী দুদু মিয়ার ছেলে আবু হাসান (৮), মেয়ে পলি আক্তার (১০) এবং তাদের স্বজন নূর মোহাম্মদের মেয়ে সাইবা আক্তার (৮)।নিখোঁজ দুই শিশু হলো, কুলসুম ও বৈশাখী। এর মধ্যে কুলসুম সরিষাবাড়ী উপজেলার বাউসি এলাকার নুরুল ইসলামের মেয়ে। সে তার নানা বাড়ি ভাটিয়ারচরে বেড়াতে এসেছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে পাঁচ শিশু ডিঙি নৌকা নিয়ে ঝারকাটা নদীতে ঘুরতে বের হয়। একপর্যায়ে নৌকাটি উল্টে নদীতে ডুবে যায় তারা। শিশুদের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার চেষ্টা চালায়। খবর পেয়ে মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রথমে দুইজন ও পরে আরও একজনের মরদেহ উদ্ধার করেন।

মাদারগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার রফিকুল ইসলাম বলেন, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করি। রাতে উদ্ধার অভিযান বন্ধ রাখতে হয়েছে, কারণ অন্ধকারে কাজ করা ঝুঁকিপূর্ণ। শনিবার সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু করা হবে। যেখানে তারা ডুবেছিল, সেখানে পানির গভীরতা প্রায় ৩০ থেকে ৩৫ ফুট।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। তবে পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

স্থানীয়ভাবে শোকের ছায়া নেমে এসেছে ভাটিয়ারচর এলাকায়। একই পরিবারের তিন শিশুর মৃত্যু ও দুইজনের নিখোঁজের ঘটনায় এলাকাজুড়ে চলছে শোকের মাতম।

 

BARTA 24

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com