সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

সচিবালয়ে তিন স্তরের নিরাপত্তা নিশ্চিত করবে সরকার

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে
বাংলাদেশ সচিবালয়ে তিন স্তরের নিরাপত্তা নিশ্চিত করতে যাচ্ছে সরকার। এজন্য আগামী রবিবার (২ নভেম্বর) গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হবে। এ সভায় সভাপতিত্ব করবেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম। এ সভায় সচিবালয়ে অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে পদক্ষেপ গ্রহণের বিষয়েও আলোচনা হবে।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে।

সভায় উপস্থিত থাকবেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগের প্রতিনিধি ছাড়াও গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি, বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (নিরাপত্তা), ইডেন ভবন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী (সিভিল), নির্বাহী প্রকৌশলী গণপূর্ত ই/এম বিভাগ-৪।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com