মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ফরিদগঞ্জে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

চাঁদপুরের ফরিদগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় বাদশা তালুকদার (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মদনেরগাঁও বরকন্দাজ বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাদশা তালুকদার উপজেলার মানিকরাজ গ্রামের মাওলানা ইদ্রিস তালুকদারের ছেলে। তিনি দুই সন্তানের জনক এবং স্থানীয়ভাবে মেডিকেল এক্সেসরিজের ব্যবসা করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাদশা তালুকদার বাড়ি থেকে মালামাল নিয়ে চান্দ্রা বাজারের উদ্দেশ্যে রওনা দেন। পথে মদনেরগাঁও এলাকায় পৌঁছালে চান্দ্রা বাজারের দিক থেকে আসা বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের সঙ্গে তাঁর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনায় অপর মোটরসাইকেলের আরোহী জিহাদ (১৮)সহ দুইজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়।

নিহতের চাচাতো ভাই বাবলু তালুকদার জানান, বাদশা তালুকদার সকালে জীবিকার তাগিদে বাড়ি থেকে চান্দ্রা বাজারের উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে বের হয়েছিলেন। মদনেরগাঁও বরকন্দাজ বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া মোটরসাইকেলটি ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ফরিদগঞ্জ থানার এসআই আবু তাহের ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে আবেদন করায় বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহতের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com