সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

যুদ্ধবিরতি পর্যবেক্ষণে ইসরায়েলে ব্রিটিশ সেনা মোতায়েন

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে
গাজা যুদ্ধবিরতি পর্যবেক্ষণে ইসরায়েলে মার্কিন নেতৃত্বাধীন মিশনে ‘স্বল্পসংখ্যক’ ব্রিটিশ সেনা মোতায়েন করা হয়েছে বলে মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়।প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সিভিল মিলিটারি কো-অর্ডিনেশন সেন্টারে (সিএমসিসি) যুক্তরাজ্যের কয়েকজন পরিকল্পনা কর্মকর্তা যুক্ত হয়েছেন।’

তাদের মধ্যে একজন এই অভিযানের ডেপুটি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করবেন।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা সচিব জন হিলি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের অনুরোধে বৃটেন এই প্রচেষ্টায় ‘নোঙরের ভূমিকা’ পালন করবে।লন্ডনের এক অনুষ্ঠানে সোমবার তিনি বলেন, আমরা যুদ্ধবিরতি পর্যবেক্ষণে ভূমিকা রাখতে পারি।

তিনি আরো বলেন, ‘যুক্তরাষ্ট্রের অনুরোধের প্রেক্ষিতে আমরা একজন প্রথম সারির, টু-স্টার কর্মকর্তাকে বেসামরিক ও সামরিক কমান্ডের ডেপুটি কমান্ডার হিসেবে নিযুক্ত করেছি। সুতরাং ব্রিটেন একটি নোঙরের ভূমিকা পালন করবে।’ইসরায়েলের দক্ষিণ-পশ্চিমে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স একটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বয় কেন্দ্র উদ্বোধনের পরপরই এই তথ্য নিশ্চিত করা হয়।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com