সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ফ্রান্সের বিখ্যাত ল্যুভর মিউজিয়ামে চুরি

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে
ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত বিশ্বখ্যাত ল্যুভর মিউজিয়ামে গতকাল রবিবার সকালে এক অবিশ্বাস্য চুরির ঘটনা ঘটেছে। ফরাসি গণমাধ্যম জানিয়েছে, তিনজন মুখোশধারী জাদুঘর খোলার কিছু সময়র পরেই ভেতরে প্রবেশ করেন। তাঁরা সেন নদীমুখী দিকের অ্যাপোলো গ্যালারিতে পৌঁছতে একটি মালবাহী লিফট ব্যবহার করেন, যেখানে ফ্রান্সের রাজকীয় গয়নার সংগ্রহ রাখা আছে।

ডাকাতরা কাচ ভেঙে গ্যালারিতে ঢোকেন এবং ৯টি মূল্যবান সোনার আইটেম নিয়ে পালিয়ে যান।পুলিশ সূত্রে জানা গেছে, তাঁরা একটি মোটর-স্কুটারে করে ঘটনাস্থল থেকে পালিয়েছেন। লুট হওয়া গয়নার মূল্য নির্ধারণের কাজ চলছে। ধারণা করা হচ্ছে এগুলোর ঐতিহাসিক ও আর্থিক মূল্য অনেক।জাদুঘর কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বিবৃতিতে জানিয়েছে, বিশেষ কারণে আজ ল্যুভর জাদুঘর বন্ধ রাখা হয়েছে।ফরাসি সংস্কৃতিমন্ত্রী রাশিদা দাতি জানিয়েছেন, ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক এবং পুলিশ তদন্ত শুরু করেছে।

ল্যুভর মিউজিয়াম বিশ্বের সবচেয়ে বেশি দর্শকপ্রিয় জাদুঘর, যেখানে লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসাসহ অমূল্য শিল্পকর্ম ও ঐতিহাসিক নিদর্শন সংরক্ষিত রয়েছে। সূত্র : বিবিসি

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com