মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

পানিতে ডুবে মৃত্যু

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে
রাজবাড়ীতে পানিতে ডুবে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বাগেরহাট ও ঢাকায় পানিতে ডুবে শিশুসহ আরো দুজনের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের তথ্যে বিস্তারিত—রাজবাড়ী : বালিয়াকান্দির ঘোড়ামারা গ্রামে পানিতে ডুবে তাহমিদ সেখ (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।নিহত তাহমিদ সেখ ওই গ্রামের হাসান সেখের ছেলে। স্থানীয়রা জানান, সকাল বেলা খেলতে খেলতে পরিবারের অজান্তে বাড়ির পাশে একটি পুকুরে পড়ে যায় তাহমিদ।দোহার-নবাবগঞ্জ (ঢাকা) : দোহার উপজেলায় গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজের ২০ ঘণ্টা পর দ্বিতীয় শ্রেণির ছাত্রী ইত্তেফার লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রবিবার সকালে উপজেলার পদ্মার শাখা খাল থেকে ইত্তেফার মরদেহ উদ্ধার করা হয়।এর আগে গত শনিবার সে বান্ধবীদের নিয়ে গোসল করতে যায়। ইত্তেফা চর পুরুলিয়া এলাকার ইসলাম শিকদারের মেয়ে।ফকিরহাট (বাগেরহাট) : ফকিরহাটে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রেশমিনা বেগম (৩৫) নামের এক নারী মারা গেছেন। গতকাল রবিবার দুুপুরে উপজেলার কাঁঠালতলা এলাকায় এ ঘটনা ঘটে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com