ঢাকার নিমতলী ও চকবাজারের অগ্নিকাণ্ডের ভয়াবহতা মানুষ এখনো ভোলেনি। বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে কয়েক হাজার ব্যবসায়ী সর্বস্বান্ত হয়েছিলেন। এর আগে তাজরীন গার্মেন্টসের অগ্নিকাণ্ডে অনেক প্রাণহানি হয়েছিল। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ সংশ্লিষ্ট সূত্র বলছে, গত বছর দেশে ২৬ হাজারের বেশি স্থাপনায় অগ্নিকাণ্ড ঘটেছে। এর মধ্যে কেপিআই ও সরকারি প্রতিষ্ঠান ১২৯টি।
অগ্নিকাণ্ডের ঘটনা ও ভয়াবহতা ক্রমেই বাড়ছে। সেই তুলনায় অগ্নিপ্রতিরোধে আমাদের সক্ষমতা বাড়ছে না। এই দুর্বলতা কাটিয়ে উঠতে হবে। বহুতল ভবন ও গুরুত্বপূর্ণ স্থাপনায়ও অগ্নিনির্বাপণের সক্ষমতা অনেক বাড়াতে হবে।