আপেল
উপকরণ
চার-পাঁচটি ক্যালেন্ডার আনারস, আধা কেজি চিনি এবং এক কাপ পানি।

যেভাবে তৈরি করবেন
* আনারস ছিলে আনারসের চোখগুলো ফেলে পরিষ্কার করে ধুয়ে নিন।
* মধ্যের আঁটিটির অল্প কিছুটা কেটে ফেলে আনারসগুলো বড় বড় টুকরা করে কেটে নিন।
* একটি পাত্রে অল্প আঁচে আনারস ও পানি দিয়ে চুলায় বসান। এরপর এতে চিনি দিয়ে অল্প জ্বালে চুলায় রাখতে হবে। মিশ্রণটি মাঝে মাঝে নেড়ে দিন।
* চিনি গলে এলে মিশ্রণ নামিয়ে নিন। একইভাবে দুই দিন এভাবে মিশ্রণটি জ্বাল করে নিতে হবে, যাতে সিরা আনারসের ভেতরে ঢুকে যায়।
* আনারসগুলো সিরায় সম্পূর্ণ ডুবে গেলে এবং ভারী হয়ে এলে তৈরি হয়ে গেল মজাদার আনারসের মোরব্বা।
আপেল
উপকরণ
ছয়টি আপেল, এবং কাপ চিনি, এক কাপ পানি এবং তিন-চার চা চামচ ভিনেগার।
যেভাবে তৈরি করবেন
* আপেল ছিলে নিয়ে চার ভাগে ভাগ করে সব আপেল কেটে নিন।
* একটি পাত্রে এক কাপ চিনি নিন। চুলায় মাঝারি আঁচে বসিয়ে দিন।
* চিনি গলে এলে তাতে আপেলগুলো ছেড়ে দিন।
* বলক উঠে এলে নামিয়ে নিন। এভাবে পর পর দুই দিন জ্বাল করে নিতে হবে মিশ্রণটি। মোট তিন দিন এভাবে জ্বাল করে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার আপেলের মোরব্বা।
পাকা কলা
উপকরণ
চারটি পাকা সাগর কলা, এক কাপ চিনি, তিন-চার চা চামচ ভিনেগার, এক কাপ পানি, এক চিমটি জায়ফলের গুঁড়া এবং এক চিমটি এলাচ গুঁড়া।

যেভাবে তৈরি করবেন
* কলা ছিলে তিন টুকরা করে কেটে নিন। এবার একটি পাত্রে এক কাপ পানি, চিনি ও ভিনেগার দিয়ে জ্বাল করে নিন।
* পানি ফুটে উঠলে এতে সামান্য জায়ফল গুঁড়া ও এলাচ গুঁড়া দিন।
* এবার এই মিশ্রণটিতে কলার টুকরাগুলো দিয়ে কিছুক্ষণ ভালোভাবে জ্বাল দিন।
* সিরা ঘন হয়ে এলে নামিয়ে নিলেই তৈরি গেল মজাদার পাকা কলার মোরব্বা।
আমড়া
উপকরণ
ছয়টি আমড়া, এক কাপ পানি, ছয় চা চামচ ভিনেগার, এক কাপ চিনি, স্বাদমতো পিংক সল্ট, পাঁচ চা চামচ পাঁচফোড়ন গুঁড়া এবং এক চা চামচ শুকনা মরিচ গুঁড়া।

যেভাবে তৈরি করবেন
* আমড়া ধুয়ে ছিলে নিয়ে আমড়াগুলোকে পাঁচ-ছয় টুকরা করে নিন।
* একটি পাত্রে আমড়াগুলো দিয়ে এতে এক কাপ পানি, মরিচ গুঁড়া, চিনি, পিংক সল্ট ও ভিনেগার দিয়ে নাড়ুন।
* মিশ্রণটি খুব ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
* এবার পাঁচফোড়ন গুঁড়া ও মরিচ গুঁড়া শুকনা খোলায় ভালোভাবে টেলে নিয়ে আমড়ার ওপর দিয়ে দিন। ভালোভাবে আমড়াগুলো নরম হয়ে এলে নামিয়ে নিন।
* ব্যস, তৈরি হয়ে গেল মজাদার আমড়ার কাটা মোরব্বা।