পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে, তারা হামলায় অংশ নেওয়া ভারতের পাঁচটি জঙ্গি বিমান ভূপাতিত করেছে।
পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে, তারা হামলায় অংশ নেওয়া ভারতের পাঁচটি জঙ্গি বিমান ভূপাতিত করেছে।
করতে কিভাবে উপযুক্ত জবাব দিতে হয়।
পাকিস্তান সেনাবাহিনীর একজন মুখপাত্র রয়টার্সকে বলেন, পাকিস্তানে হামলা চালানোর পরই এসব ভারতীয় বিমান ভূপাতিত করা হয়েছে। তবে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে গতকাল তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে মর্মে ভারত সরকারের চারটি সূত্র রয়টার্সকে জানিয়েছে।
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনী নিখুঁতভাবে, সতর্কতা ও সংবেদনশীলতার সঙ্গে ব্যবস্থা নিয়েছে, যার কারণে বেসামরিক মানুষের ওপর সামান্যও প্রভাব পড়েনি।
সীমা সড়ক সংগঠন বা বর্ডার রোডস অর্গানাইজেশনের একটি অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে রাজনাথ আরো বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেখানো পথে ভারতের সেনাবাহিনী সব দেশবাসীর মাথা উঁচু করে দিয়েছে। ভারতের সামরিক বাহিনী আজ নতুন ইতিহাস রচনা করেছে।’
পাকিস্তানে ২৫ মিনিটে ২৪ ক্ষেপণাস্ত্র ছুড়েছে ভারত : মঙ্গলবার রাতে ভারতীয় বাহিনী মাত্র ২৫ মিনিটে অন্তত ২৪টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তানে। এই হামলায় পাকিস্তানে কমপক্ষে ৭০ জন নিহত হয়েছে বলে দাবি করেছে ভারত; যদিও পাকিস্তানের সামরিক বাহিনী বলেছে, ভারতের হামলায় ৩১ জনের প্রাণহানি ঘটেছে। বুধবার দিল্লিতে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানে হামলার বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি।
রাতভর ‘অপারেশন সিন্দূর’ তদারক করেন মোদি : পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের ৯টি লক্ষ্যস্থলে মঙ্গলবার রাতে ভারতীয় সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার সার্বক্ষণিক খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সীমান্তে সাদা পতাকা তুলেছে ভারত : পাল্টাপাল্টি হামলার ঘটনার পর আরো বড় সংঘাতের আশঙ্কার মধ্যেই সীমান্তে ভারতীয় সেনাবাহিনী সাদা পতাকা উড়িয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। দেশটি বলছে, সীমান্তে সাদা পতাকা উত্তোলন করে ভারত পরাজয় স্বীকার করেছে। গতকাল এক প্রতিবেদনে এই দাবি করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ।
গত মাসে ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার পর থেকে ভারত-পাকিস্তানের সম্পর্ক দ্রুত অবনতি হচ্ছে। ভারতীয় কর্মকর্তারা বলছেন, ওই সময়ে হামলাকারীদের সঙ্গে পাকিস্তানের সংযোগ পাওয়া গেছে। তবে পাকিস্তান এই অভিযোগ দৃঢ়তার সঙ্গে অস্বীকার করেছে। পেহেলগামে হামলার ঘটনার পর ভারত ও পাকিস্তান দুই দেশই একে অন্যের বিরুদ্ধে বিভিন্ন প্রতিক্রিয়ামূলক পদক্ষেপ নেয়। যেমন—সীমান্ত বন্ধ ও নদীর পানিবণ্টন চুক্তি স্থগিত ইত্যাদি। সূত্র : বিবিসি, রয়টার্স, এএফপি, এনডিটিভি, ডন, পিটিআই