সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

নলের মতো লম্বা গলার বেগুনি বক

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

মো: আবদুস সালিম

নলের মতো লম্বা গলা, লম্বা পা, সুচালো ও লম্বা ঠোঁট। বলছি, বেগুনি বকের কথা। এ পাখি মানুষ কিংবা আক্রমণ বা ক্ষতি করতে পারে, এমন কিছু দেখলে পুরো শরীর আকাশমুখী করে ফেলে। তারপর উড়াল দেয়। অবশ্য খাবারের খোঁজে কিংবা বিশ্রামের সময়ে আকাশমুখী না থেকে স্বাভাবিকই থাকে। অনেক সময়ে বিপদ দেখলে বন কিংবা ঝোপঝাড়ের ভেতর ঢুকে পড়ে। এদের শরীরের রঙ এমনই, যা গাছপালার রঙের সাথে মিশেও যায়। এটাই ওদের লুকিয়ে যাওয়ার বড় কৌশল। বেগুনি বকের ঘাড়ের উপরের কিছু অংশ, পিঠ ও এর উপরের অংশের রঙ ছাই-ধূসর। তার মধ্যে দেখা যায় কিছু বেগুনি আভা। হালকা লাল পিঠের নিচের অংশ। উড়াল দিলে দুই ডানার শেষাংশে দেখা যায় কিছু কালো পালক। ঘাড়ের একপাশে ও চিবুক লাল। দুটো কালো সরু রেখা গলার দুই পাশে। তা নিচে নেমে মিশে গেছে বুকের দিকে। কিছু কালো পালক (সুতার মতো দেখতে) কানের কাছ থেকে চলে গেছে পেছনের দিকে। মাথার নিচে গলার কিছু অংশ সাদা। পা ও ঠোঁট হলদে। অল্প কিছু পালক বুক ও ঘাড়ের দু’পাশে ঝুলে রয়েছে, যা এর সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে। এদের দৈর্ঘ্য প্রায় ৮৫ সেন্টিমিটার। ওজন দেড়-দুই কেজি হবে। ওরা দেখতে কিছুটা ধূসর বকের মতো। তবে সেই তুলনায় আকারে কিছুটা ছোট। দেখতে প্রায় একইরকম স্ত্রী-পুরুষেরা। তবে রঙের কিছুটা পার্থক্য রয়েছে অপ্রাপ্ত বয়স্কদের সাথে। ছানাদের শরীরের রঙ কিছুটা লালচে-বাদামি।বেগুনি বকের ইংরেজি নাম পার্পেল হিরন (চঁৎঢ়ষব যবৎড়হ)। সায়েন্টিফিক নাম অৎফবধ চবৎঢ়ঁৎবধ (আরডিয়া পুরপুরিয়া)। আরডিয়া বলতে বুঝায় বক-জাতীয় কোনো পাখিকে। আর পুরপুরিয়া মানে বেগুনি রঙের কোনো কিছু। এ পাখিকে অনেকে ঝুঁটিকাক, খয়রা কানা ইত্যাদি নামেও ডাকে। এরা আমাদের আবাসিক পাখি হলেও প্রায় ৫০ বছর ধরে খুব একটা নজরে আসছে না। তাতে বুঝা যায় এদের সংখ্যা বা পরিমাণ কমছে। তবে সামান্য কিছু বেগুনি বক এ দেশের হাওর-নদী-বিলের ধারে দেখা যায় শীতের সময়ে। এ কারণে এ পাখিকে অনেকে পরিযায়ী বা পরবাসী বা অতিথি পাখি বলে থাকেন।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com