মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে
যশোরের সদর উপজেলার পৃথক দুটি স্থানে পানিতে ডুবে তিন শিশু নিহত হয়েছে। আজ মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে সাতমাইল ও ইসলামপুর এলাকায় এই দুর্ঘটনাগুলো ঘটে। নিহত শিশুদের মধ্যে দুজন খালাতো ভাই এবং অন্যজন অন্য একটি পরিবারের সদস্য।

নিহতরা হলেন সুলতানপুর গ্রামের হোসেন আলীর ছেলে মুজাহিদ (৭), রসুলপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী রহমত বিশ্বাস জীবনের ছেলে আপন (৮) এবং দোগাছিয়া গ্রামের বিপুল হোসেনের ছেলে তাওহীদ হাসান (৫)।

 আপনের চাচা শহিদুল ইসলাম বিশ্বাস জানান, তার ভাইপো আপন তার মায়ের সঙ্গে সাতমাইল গ্রামে নানা বাড়ি বেড়াতে গিয়েছিল। দুপুর ১২টার দিকে আপন ও খালাতো ভাই মুজাহিদ বাড়ির পাশের লাউখালি বাওড়ে মাছ ধরতে নামে। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেরে তাদের দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।
তবে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শাকিরুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই তাদের দুজনের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।অপরদিকে ইসলামপুর এলাকায় পানিতে ডুবে মারা যায় শিশু তাওহীদ হাসান। তার নানা তরফ আলী জানান, সকালে পরিবারের সবার অজান্তে তাওহীদ বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায়।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com