সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

সুরা ইখলাসের গুরুত্ব ও ফজিলত

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে
সুরা ইখলাস কোরআনে কারিমের ছোট একটি সুরা। এতে চমৎকারভাবে আল্লাহ তাআলার সত্তাগত পরিচয় ফুটে উঠেছে। আয়াত সংখ্যার বিবেচনায় ছোট হলেও মর্যাদা ও সওয়াবের দিক থেকে কোরআনের এক-তৃতীয়াংশের সমান। বিশেষভাবে এই সুরায় তাওহিদ তথা একত্ববাদের শিক্ষা দেওয়া হয়েছে।

কোরআনের এক-তৃতীয়াংশের সমান : হাদিস শরিফে ইরশাদ হয়েছে, আবু সাঈদ খুদরি (রাজি.) বর্ণনা করেন,  এক ব্যক্তি জনৈক সাহাবিকে দেখলেন, বারবার সুরা ইখলাস  পাঠ করছেন। সকাল হলে ওই ব্যক্তি রাসুলুল্লাহ (সা.)-এর  সামনে বিষয়টি পেশ করলেন।

জান্নাতে অট্টালিকা নির্মাণ : হাদিস শরিফে ইরশাদ হয়েছে, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে ব্যক্তি সুরা ইখলাস দশবার পাঠ করবে, আল্লাহ তাআলা তাঁর জন্য জান্নাতে একটি অট্টালিকা নির্মাণ করে দেবেন। উমর বিন খাত্তাব (রা.) বললেন, হে আল্লাহর রাসুল, তাহলে তো আমরা অনেক অট্টালিকা লাভ করে ফেলব। রাসুলুল্লাহ (সা.) বলেন, আল্লাহ তাআলা এর চেয়েও অধিক দানকারী, অতি পবিত্র।

’ (আত তারগিব ওয়াত তারহিব, হাদিস : ২২৮৮)
জান্নাতের সুসংবাদ : হাদিস শরিফে ইরশাদ হয়েছে, আনাস (রা.) বলেন, আমি নবীজির কাছে বসা ছিলাম। একজন লোক এসে বলল, হে আল্লাহর রাসুল, আমার এক ভাই এই সুরাটি পড়তে ভালোবাসে, তখন নবী (সা.) বলেন, তোমার ভাইকে জান্নাতের সুসংবাদ দাও।’ (তাফসিরে ইবনে কাসির)ভালোবাসার কারণে জান্নাত : হাদিস শরিফে ইরশাদ হয়েছে, আনাস (রা.) বলেন, এক লোক বলল, হে আল্লাহর রসুল, আমি এই সুরাকে ভালোবাসি। নবীজি (সা.) বলেন, ‘তোমার এই সুরার ভালোবাসাই তোমাকে জান্নাতে পৌঁছে দেবে।’ (তাফসির ইবনে কাসির)

ডান দিক থেকে জান্নাতে প্রবেশ :  হাদিস শরিফে ইরশাদ হয়েছে, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে ব্যক্তি ডান কাতে শুয়ে সুরা ইখলাস ১০০ বার পড়ে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাঁকে বলবেন, হে আমার বান্দা, তুমি তোমার ডান পাশ দিয়ে জান্নাতে প্রবেশ করো।

ফেরেশতা জানাজায় শরিক হওয়া : সুরা ইখলাস এত দামি সুরা, এক সাহাবি অধিক পরিমাণে এই সুরা পাঠ করার কারণে তাঁর জানাজায় ৭০ হাজার ফেরেশতা অংশগ্রহণ করেছিল। হাদিস শরিফে এসেছে, মুআবিয়া বিন মুআবিয়া মুজানি লাইসি (রা.) ইন্তেকাল করলে জিবরাঈল (আ.) ৭০ হাজার ফেরেশতাসহ নবীজির কাছে আগমন করেন। নবী কারিম (সা.) জিবরাঈল এবং এসব ফেরেশতাদের নিয়ে তাঁর জানাজায় শরিক হলেন। নামাজ শেষ হলে রাসুলুল্লাহ (সা.) জিজ্ঞেস করলেন, হে জিবরাঈল, কোন আমলের মাধ্যমে মুআবিয়া এই উচ্চ মর্যাদা লাভ করেছে? জিবরাঈল (আ.) জবাবে বলেন, এই মর্যাদা লাভের কারণ হলো, সে দাঁড়িয়ে, বসে, হেঁটে হেঁটে, সওয়ারিতে তথা সর্বাবস্থায় সুরা ইখলাস পাঠ করত।

(মুজামে কাবির, হাদিস  : ৭৫৩৭ )

এ ছাড়া সুরা ইখলাসের অনেক ফজিলত আছে। আল্লাহ তাআলা আমাদের এই সুরা বেশি বেশি পাঠ করার তাওফিক দান করুন। আমিন।

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com