মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

বাংলাদেশ-সউদী আরব বিজনেস সামিট শুরু হচ্ছে আজ

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

আজ সোমবার থেকে রাজধানীর শেরাটন হোটেলে তিন দিনব্যাপী দ্বিপক্ষীয় বিজনেস সামিট শুরু হচ্ছে। সামিটটির নাম দেওয়া হয়েছে সউদী আরব-বাংলাদেশ বিজনেস সামিট। গতকাল রোববার গুলশানের সিটি ব্যাংক সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এতথ্য জানানো হয়। বাংলাদেশ ও সউদী আরবের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদার করতে সউদী আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসএবিসিসিআই) আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে যাচ্ছে এই সামিটের মাধ্যমে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এসএবিসিসিআই-এর গ্র্যান্ড লঞ্চিং এবং বিজনেস সামিটে যোগ দিতে সউদীর মাজদ আল উমরান গ্রুপের মালিক শেখ ওমর আব্দুল হাফিজ আমির বকশের নেতৃৃত্বে সউদী আরবের ব্যবসায়ী ও নীতি-নির্ধারণী পর্যায়ের ২০ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় আসবেন। সামিট উপলক্ষে আয়োজিত তিন দিনের কর্মসূচির মধ্যে রয়েছে, আজ সোমবার সউদী প্রতিনিধি দলের সম্মানে ডিনার রিসেপশন, আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় হোটেল শেরাটনে বিজনেস সামিট অনষ্ঠান, যেখানে দুই দেশের উদ্যোক্তা ও বিশেষজ্ঞরা যৌথ বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে আলোচনা করবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের উপস্থিত থাকার কথা রয়েছে। একই দিন সন্ধ্যায় চেম্বারটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে এবং আগামী বুধবার হোটেল সোনারগাঁওয়ে সমাপনী সংবাদ সম্মেলনের মাধ্যমে তিন দিনব্যাপী আয়োজন শেষ হবে।

সংবাদ সম্মেলনে এসএবিসিসিআই সভাপতি আশরাফুল হক চৌধুরী বলেন, বাংলাদেশ ও সউদী আরবের মধ্যে প্রথমবারের মতো একটি আনুষ্ঠানিক ব্যবসায়িক প্ল্যাটফর্ম তৈরি হলো। এই চেম্বার দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে। এছাড়া বর্তমানে প্রায় ৩০ লাখ বাংলাদেশি সউদী আরবে বিভিন্ন পেশায় নিযুক্ত। ভবিষ্যতে স্বাস্থ্য, তথ্যপ্রযুক্তি, কৃষি, টেক্সটাইলসহ নানা খাতে দক্ষ জনশক্তি রফতানির সুযোগ রয়েছে। সংবাদ সম্মেলনে এসএবিসিসিআই-এর সহ-সভাপতি আহমেদ ইউসুফ ওয়ালিদ বলেন, আমাদের চেম্বারের লক্ষ্য শুধু সউদী বিনিয়োগ আনা নয়, বরং সউদী আরবে প্রতিষ্ঠিত বাংলাদেশি উদ্যোক্তাদেরও যুক্ত করে দুই দেশের ব্যবসায়িক সুযোগ আরো প্রসারিত করা। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, সিটি ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক মেজবাউল আসিফ সিদ্দিকী, প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক উজমা চৌধুরী প্রমুখ।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com