সভা-সেমিনারে কাগজ বা পরিবেশবান্ধব খাবারের প্যাকেট দেওয়া হবে। সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের অফিসে ব্যবহারের জন্য বিকল্প সামগ্রী সরবরাহ করা হবে। প্রতিটি মন্ত্রণালয়ে একজন ফোকাল পারসন নিয়োগ এবং মনিটরিং কমিটি গঠনেরও নির্দেশনা দেওয়া হয়েছে।সচিবালয়ে ১৭ ধরনের প্লাস্টিকপণ্য নিয়ে প্রবেশ নিষেধ : সচিবালয়ে ১৭ ধরনের প্লাস্টিকপণ্য নিয়ে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে প্লাস্টিকের স্ট্র, প্লাস্টিকের নাড়ানি, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের তৈজসপত্র, প্লাস্টিকের ব্যানার, পোস্টারের প্লাস্টিকের মোড়ক, বিভিন্ন পণ্যের একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের মিনিপ্যাকেট, চকোলেট ও ললিপপের প্লাস্টিক মোড়ক, স্টাইরোফোমের খাবার মোড়ক এবং পাতলা প্লাস্টিকের আবরণযুক্ত ফাস্ট ফুডের মোড়ক।