মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

আজ আবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবে কমিশন

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে
রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে প্রণীত ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ বাস্তবায়ন সুপারিশে প্রাধান্য পাবে গণভোট। এসংক্রান্ত প্রস্তাব আজ রবিবার রাজনৈতিক দলগুলোর সামনে তুলে ধরা হবে। সকাল সাড়ে ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে তা তুলে ধরা হবে। প্রস্তাবে গণভোটের সম্ভাব্য রূপরেখাও থাকবে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা আজই শেষ করতে চায় কমিশন। সংলাপে সনদ বাস্তবায়ন ইস্যুতে সমঝোতায় পৌঁছানোর পাশাপাশি গণভোটের রূপরেখা প্রণয়ন নিয়ে আলোচনা হতে পারে।

প্রতিটি কেন্দ্রে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষক থাকবেন। গণভোট কমিশন স্বচ্ছভাবে ফল ঘোষণা করবে। গণভোট বৈধ হতে ভোটার উপস্থিতির ন্যূনতম শর্ত নির্ধারণ করা হবে। আর পাসের জন্য ৫০ শতাংশের বেশি ভোট পেতে হবে। ফল প্রকাশের পর তা চূড়ান্ত ও জনগণের সার্বভৌম সিদ্ধান্ত বলে গৃহীত হবে।তবে জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংশোধন প্রশ্নে গণভোট একই দিন করার বিষয়ে আপত্তি রয়েছে বিএনপিসহ বেশ কিছু রাজনৈতিক দলের। সংবিধান সংশোধন প্রশ্নে তাদের বক্তব্য হচ্ছে, বিষয়টি নির্বাচিত সংসদের ওপর ছেড়ে দেওয়া উচিত। জুলাই সনদের সুপারিশ বাস্তবায়নের বিষয়টিও আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার প্রস্তাব করেছে দলগুলো।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com