মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

বাংলাদেশ হবে মানুষের পক্ষের রাষ্ট্র’

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে
‘রাষ্ট্রের সব ক্ষমতা ও সম্পদের ওপর জনগণের মালিকানা চাই’—এই প্রতিপাদ্যে রাজধানীতে রাষ্ট্র সংস্কার আন্দোলনের বিশেষ প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রতিনিধিরা বলেছেন, ‘বাংলাদেশ একটি মানবিক মর্যাদার ও কল্যাণমুখী রাষ্ট্র হোক। সে জন্য দেশের বিদ্যমান আইন-কানুন ও সংবিধানের জায়গায় অনেকগুলো সংস্কার করতে হবে। এই সংস্কারের মধ্যদিয়ে একদিন বাংলাদেশ হবে মানুষের পক্ষের রাষ্ট্র।

সম্মেলনে বক্তারা বলেন, ২০১২ সালে গণতান্ত্রিক সংবিধান আন্দোলন থেকে শুরু হয়ে সময়ের প্রয়োজনে ২০২১ সালে জন্ম নেয় সময়ের আলোচিত রাজনৈতিক দল ‘রাষ্ট্র সংস্কার আন্দোলন’। সম্মেলনে দলের নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন’ ঘোষণা করা হয়।

রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ূম তার বক্তব্যে বলেন, দেশের বিদ্যমান সংবিধান সংস্কার করলে, আমরা মনে করি মানুষের অর্থনৈতিক মুক্তি আসবে। একইসঙ্গে সামাজিক মর্যাদা, ন্যায় বিচার ও মানবিক মর্যাদা অর্জন করার জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে এমনভাবে সংস্কার করতে চাই, যেন এটি মানুষের পক্ষে থাকে। পাশাপাশি মানুষের বিরুদ্ধে যারা, প্রতিষ্ঠানগুলো যেন তাদের (মানুষ) হয়ে অবস্থান নিতে পারে। রাষ্ট্রটাকে আমরা সেভাবে পরিবর্তন করে মানুষের পক্ষের রাষ্ট্র বানাতে চাই।
সম্মেলন বাস্তবায়ন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহমুদ জামালের কাদেরীর সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য দেন রাষ্ট্র চিন্তার সংগঠক সেলিম খান, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার, আইটি বিশেষজ্ঞ ফিদা হক ও অ্যাডভোকেট জাহিদ ইকবাল প্রমুখ।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com