মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

সুমুদ ফ্লোটিলার চারপাশ ঘিরে রেখেছে ইসরায়েলি যুদ্ধজাহাজ

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে
ফিলিস্তিনের গাজা অভিমুখী নৌবহরে ইসরায়েলি সেনাদের হস্তক্ষেপের আশঙ্কা করা হচ্ছে। ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামের ওই নৌবহর থেকে জানানো হয়েছে, সাড়ে ৫ কিলোমিটার দূরত্বের মধ্যে ৪৫টিরও বেশি নৌযান দেখা গেছে।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার আয়োজকদের সঙ্গে যোগাযোগ করে তাদের পথ পরিবর্তনের আহ্বান জানিয়েছে ইসরায়েলি নৌবাহিনী।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েল ফ্লোটিলাকে অবহিত করেছে যে তারা একটি সক্রিয় যুদ্ধক্ষেত্রের দিকে অগ্রসর হচ্ছে এবং ‘বৈধ’ নৌ-অবরোধ লঙ্ঘন করছে।

এদিকে আলজাজিরার সাংবাদিক নিদা ইব্রাহিম জানান, সুমুদ ফ্লোটিলার চারপাশ ঘিরে রেখেছে ইসরায়েলি যুদ্ধজাহাজ। ফ্লোটিলায় ৪৫টিরও বেশি জাহাজ রয়েছে।

আয়োজকদের ধারণা ছিল, জাহাজগুলোকে বিচ্ছিন্নভাবে পাঠালে গাজায় অন্তত কিছু ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া যাবে।কিন্তু ইসরায়েলি বাহিনী তাদের জানিয়েছে, যেকোনো সহায়তা অবশ্যই নির্দিষ্ট চ্যানেল তথা ইসরায়েলি বাহিনীর মাধ্যমেই পাঠাতে হবে।প্রসঙ্গত, জরুরি ত্রাণ সহায়তা পৌঁছে দিতে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌযানগুলোতে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৫০০ জন নাগরিক রয়েছে। তাদের মধ্যে সংসদ সদস্য, আইনজীবী, মানবাধিকারকর্মী এবং সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন। খবর রয়টার্সের।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com