মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

বিএনপি প্রার্থীর চূড়ান্ত ঘোষণা সাংবাদিকদের সালাহউদ্দিন

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসনভিত্তিক একক প্রার্থী চূড়ান্ত করার কাজ চলছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, শিগগিরই প্রতিটি আসনে একক প্রার্থীর নাম ঘোষণা করা হবে।শুক্রবার গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরো বলেন, জুলাই মাসে সংঘটিত গণহত্যা নিয়ে আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই। তারা দেশকে অস্থিতিশীল করতে এখন ভারতে বসে ষড়যন্ত্র করছে।

সরকারের প্রতি অভিযোগ তুলে সালাহউদ্দিন বলেন, যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ থাকা সত্ত্বেও আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো মামলা করেনি সরকার। রহস্যজনক কারণে মামলাগুলো এড়িয়ে যাওয়া হয়েছে।

তিনি আরো বলেন, বিএনপি নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নয়। আমরা চাই, বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণ হোক।

নির্বাচনকে ঘিরে শরিক দলের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে জানিয়ে তিনি বলেন, জোট গঠনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। শরিকদের সঙ্গে আসন ভাগাভাগি নিয়েও আলোচনা হচ্ছে।

সংবিধান সংস্কারের বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরে তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়াধীন। সংবিধান ছাড়া অন্য সব বিষয়ে সংস্কারের জন্য সব দলের ঐকমত্য রয়েছে। কিন্তু নির্বাহী আদেশে সংবিধান সংস্কার হলে তা খারাপ নজির হয়ে থাকবে। এতে ভবিষ্যতে দেশে অস্থিরতা সৃষ্টি হবে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com