মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

দেশে প্রথম চালু হচ্ছে ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে
  • এ বছর ৫ ক্যাটাগরিতে ৩০ জন সাংবাদিক পাবেন এই সম্মাননা
  • নতুন এ উদ্যোগ সাংবাদিকদের উৎসাহিত করবে : হাসান হাফিজ

বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে দেশে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ’। বাংলাদেশের গণমাধ্যমে চীন সম্পর্কিত প্রতিবেদন এবং সাংবাদিকদের অবদানকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে এ আয়োজন করা হচ্ছে।

গতকাল মঙ্গলবার সিএমজি বাংলার ঢাকা অফিসে আয়োজকদের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। আয়োজক প্রতিষ্ঠানগুলো হলো—বাংলাদেশ-চায়না আপন মিডিয়া ক্লাব, জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ, ইকোনমিক রিপোর্টার্স ফোরাম, বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশি সিনে-জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ এবং অনলাইন এডিটরস অ্যালায়েন্স।

অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠ সম্পাদক কবি হাসান হাফিজ বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন খাতে সহযোগিতা দিন দিন বাড়ছে।এই নতুন উদ্যোগ সাংবাদিকদের উৎসাহিত করবে এবং চীন-বাংলাদেশ সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বাড়াবে।সিএমজি বাংলার পরিচালক ইউ কুয়াং ইউয়ে আনন্দী বলেন, চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে এই মিডিয়া অ্যাওয়ার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই প্ল্যাটফর্ম চীন ও বাংলাদেশের গণমাধ্যমের মধ্যে সহযোগিতা ও যোগাযোগ আরো সুদৃঢ় করবে।

আপন মৈত্রী বিনিময় কেন্দ্রের ভাইস প্রেসিডেন্ট চাং ছিনবিন বলেন, এই প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশের মানুষ চীন সম্পর্কিত আরো বৈচিত্র্যময় ও তথ্যবহুল সংবাদ দেখতে পারবে।এতে দুই দেশের মৈত্রী আরো গভীর হবে।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চায়নিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট চিয়া লেইমিং এবং আয়োজক সংগঠনগুলোর প্রতিনিধি ও সিএমজি বাংলার সাংবাদিকরা।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com