মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

তথ্য উপদেষ্টা বলেছেন তথ্য কমিশন গঠন করা হবে

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, শিগগিরই তথ্য কমিশন গঠন করা হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এরই মধ্যে কমিশন গঠনের প্রস্তাব পাঠানো হয়েছে।

গতকাল রবিবার ঢাকার আগারগাঁওয়ে তথ্য কমিশনের অডিটরিয়ামে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৫ উপলক্ষে আলোচনাসভায় উপদেষ্টা এ কথা বলেন। তথ্য কমিশন এ সভার আয়োজন করে।

মাহফুজ আলম বলেন, তথ্য অধিকার আইন বাস্তবায়নে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর-সংস্থাগুলো কাজ করছে। তিনি তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

আলোচনায় অংশ নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, এক বছরে তথ্য কমিশন গঠন না হওয়ায় তথ্যপ্রাপ্তি সংক্রান্ত অনেক আপিল নিষ্পত্তি করা যাচ্ছে না। এতে জনগণের তথ্যপ্রাপ্তি বাধাগ্রস্ত হচ্ছে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com