মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচার ফিরে আসতে পারে

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে
গণতান্ত্রিক শক্তিগুলো ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৭ সেপ্টেম্বর) কুমিল্লা দক্ষিণ জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান।

তিনি বলেন, ‘দেশ স্বাধীনের পর এক স্বৈরশাসক জেঁকে বসেছিল। পরবর্তীতে সেই স্বৈরাচারকে বিতাড়িত করা হয়েছিল।একদলীয় শাসনকে বিতাড়িত করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন। পরবর্তীতে আবার স্বৈরাচার এসেছে। জনগণ আন্দোলন করে বিতাড়িত করেছে। বিগত ১৫ বছরে আরেক স্বৈরাচার বসেছিল।

এ সময় গত ১৬ বছর দেশে ডাকাত পড়েছিল উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘এখন এই দেশকে গঠন করতে হবে।তার জন্য জনগণের কাছে যেতে হবে। ঘরে ঘরে জনগণের কাছে যেতে হবে। কিভাবে পুনর্গঠন করব, এ কথাগুলো সর্বস্তরের জনগণের কাছে পৌঁছে দিতে হবে।’

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com