মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

নারী সম্মেলনে উপদেষ্টা শারমিন এস মুরশিদের নেতৃত্বে প্রতিনিধিদল

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে
সমাজকল্যাণ ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেছেন, ‘নতুন করে ভালোবাসা, নতুন করে সবাইকে নিয়ে চলা, নতুন করে প্রতিজ্ঞা করা এবং নতুন করে ভাবার সময় এসেছে আমাদের।’

বুধবার (১৬ এপ্রিল) ঢাকার ইস্কাটনে মহিলাবিষয়ক অধিদপ্তরে বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেন, ‘আনন্দ শোভাযাত্রায় আমরা গত বছরের তুলনায় এবার অনেক বড় আকারে ২৭টি জাতিগোষ্ঠীর অংশগ্রহণ দেখেছি। আনন্দ শোভাযাত্রায় ফকির-বাউলরা ছিলেন।

তিনি আরো বলেন, ‘ছোট ছোট আনন্দ বিশাল বোধ তৈরি করে। বিশাল বিশাল পাওয়া বিষাদ তৈরি করে, যা কাম্য নয়।সবাইকে নিয়ে গড়ে ওঠা বাংলাদেশকে আমরা মনেপ্রাণে আঁকড়ে ধরে রাখব—এই নতুন বছরে এটাই আমাদের প্রতিজ্ঞা।’শারমিন এস মুরশিদ বলেন, ‘দেশের ৭৫ শতাংশ জনগোষ্ঠীর দায়িত্বে আছে তরুণ প্রজন্ম। তাদের হাতে গুরুত্বপূর্ণ এ মন্ত্রণালয়ের প্রান্তিক পর্যায়ের নারী ও শিশুদের উন্নয়নমূলক কাজ। এ মন্ত্রণালয়কে উন্নয়নের মূলধারায় এগিয়ে নিতে নতুন বাংলাদেশে নতুন বছরে আমরা সম্মিলিতভাবে প্রয়াস চালাব।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com