সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, চার লাখ বর্গফুটের বেইসমেন্টসহ সাততলার মলটিতে ক্রেতাদের কেনাকাটার সুবিধার জন্য বেইসমেন্টে থাকবে কাঁচাবাজার। প্রথম তলায় থাকবে সুপারশপ, গৃহস্থালির সামগ্রীর দোকান, মুদি দোকান, নিত্যপণ্যের দোকান, ফার্মেসি, প্রসাধনসামগ্রীর দোকান, সেলুন ও বিউটি পার্লার, লন্ড্রি, বেকারি-মিষ্টির দোকানসহ আরো অনেক কিছু।দ্বিতীয় ও তৃতীয় তলায় থাকবে রেডিমেড গার্মেন্ট, দর্জির দোকান, লাইফস্টাইল শপ, সিগনেচার শপ এবং পৃথক সুপারশপ। চতুর্থ তলায় থাকবে জুয়েলারি দোকান, লেদার পণ্য ও জুতার দোকান, অ্যাকসেসরিজ ও ঘড়ির দোকান।পঞ্চম তলায় থাকবে টিভি, কম্পিউটার, ফ্রিজ, এসি ও মোবাইল ফোনসহ ইলেকট্রনিক পণ্যের দোকান। ষষ্ঠ তলায় থাকবে ইনডোর ফুড কোর্ট, শিশুদের জন্য খেলার জোন ও ডে কেয়ার সেন্টার।
এখানে নিত্যপণ্য সবজি, মাছ, মাংস, সব ধরনের চাল, ডাল, আদা, রসুন, পেঁয়াজ মিলছে। এ ছাড়া নানা রকম রুটি, বিস্কুট, জুস, আচার, দেশি-বিদেশি ফল, প্রসাধনসামগ্রী, মুদি দোকানের উপকরণ, ক্রোকারিজ, ইলেকট্রনিক ও স্টেশনারি পণ্য, শিশুদের খেলনাসহ অনেক কিছু পাওয়া যায় এখানে।
বসুন্ধরা ডি ব্লকের বাসিন্দা হাবিব রহমান বলেন, ‘আপন ফ্যামিলি মার্টের মতো শপ সাধারণত বিদেশে গেলে দেখা যায়। এর মাধ্যমে আমাদের সহজে বাজার বা বাসার প্রয়োজনীয় জিনিস কিনতে পারছি। ধন্যবাদ বসুন্ধরা কর্তৃপক্ষকে এ ধরনের উদ্যোগ গ্রহণ করার জন্য। গত ফেব্রুয়ারি মাসে বসুন্ধরা আবাসিক এলাকার ডি ব্লকে ‘আপন ফ্যামিলি মার্ট’ আউটলেট উদ্বোধন করা হয়। প্রথম দিন থেকেই এখানে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে।’
আপন ফ্যামিলি মার্টের আউটলেট অপারেশন ম্যানেজার নাইমুল ইসলাম শাওন বলেন, ‘শুক্রবার ও শনিবার স্পেশাল অফার থাকে। এ ছাড়া আমরা ক্রেতাদের সর্বোচ্চ ভালো মানের পণ্য দিতে চেষ্টা করছি।’
এ ছাড়া বসুন্ধরার প্রধান সড়কেই রয়েছে বেশ কিছু শপিং স্পট। জামাকাপড়, জুতা, ব্যাগ থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় যেকোনো পণ্য, সবই পাওয়া যায় এখানে। ছোট ছোট ইলেকট্রিক গ্যাজেট কিংবা ইলেকট্রিক সামগ্রীও কেনা যায় আশপাশের দোকানগুলো থেকে। বসুন্ধরার সড়কের প্রধান গেটসংলগ্ন রয়েছে যমুনা ফিউচার পার্ক।
অন্যদিকে বসুন্ধরা আবাসিকে ক্যাফে-রেস্টুরেন্টও রয়েছে গুণগত মানের। এর মধ্যে অন্যতম—কজমো, অ্যাওয়াক কফি রোস্টারস, নর্থ এন্ড কফি রোস্টারস, অ্যারাবিকা, উডেন স্পুন ইত্যাদি। এ ছাড়া রয়েছে কেবি সুপারশপ, ঢালি ফুড কোর্ট, তাবাক কফি, এস্টেটিকো ক্যাফে ইত্যাদি ক্যাফে ও রেস্টুরেন্ট।