মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

মাটির নিচে মিলল ব্রিটিশ আমলের রৌপ্যমুদ্রা

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার দামুড়হুদায় মাটির নিচ থেকে ব্রিটিশ আমলের রৌপ্যমুদ্রাভর্তি একটি মাটির পাত্র পাওয়া গেছে। গতকাল সকালে উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে ব্যবসায়ী শহিদুল ইসলামের দোকানঘর নির্মাণের জন্য মাটি কাটার সময় এগুলো পাওয়া যায়। মাটির পাত্রে এক হাজার ৮৬১টি রৌপ্যমুদ্রা পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির। ব্যবসায়ী শহিদুল ইসলাম জানান, মাটি খোঁড়ার সময় হঠাৎ মাটির হাঁড়ির মতো কিছু একটা উঠে আসে। সেটির ভিতরে তারা অনেকগুলো পয়সা দেখতে পান। এই খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতা ভিড় করেন। খবর পেয়ে দামুড়হুদা থানা পুলিশ ঘটনাস্থলে এসে মুদ্রাগুলো নিয়ে যায়। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, মোট এক হাজার ৮৬১টি রূপার মুদ্রা পাওয়া গেছে। উদ্ধারকৃত মুদ্রাগুলো ব্রিটিশ আমলের হতে পারে। এগুলোর গায়ে ১৮৬৫ সাল থেকে ১৯০৮ সাল এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম খোদাই করা আছে।

স্থানীয় স্বর্ণকারদের মতে, রূপা হিসেবে প্রতিটি মুদ্রার বর্তমান বাজারমূল্য এক হাজার ৫০০ থেকে এক হাজার ৮০০ টাকা। তবে এসব প্রাচীন মুদ্রার ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় এর প্রকৃত মূল্য আরও কয়েক গুণ বেশি বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com