দগ্ধরা হলেন মো. তুহিন হোসাইন (৩৮), তাঁর স্ত্রী ইবা আক্তার (৩০) এবং দুই ছেলে তাওহীদ (৭) ও তানভীর (৯)। আহতদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।হাসপাতালের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বলেন, এসি বিস্ফোরণের ঘটনায় তুহিনের শরীরের ৪৭ শতাংশ, ইবা আক্তারের ১৫ শতাংশ, তাওহীদের ৮ শতাংশ ও তানভীরের শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন।








