মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

মিডিয়া গণতন্ত্রও শক্তিশালী

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে
একটি শক্তিশালী গণমাধ্যমই গণতন্ত্রকে সুসংহত করে। গণতন্ত্রের সাফল্য অনেকাংশে নির্ভর করে গণমাধ্যমের সাফল্যের ওপর বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (৩ জুলাই) ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিসুল হক মিলনায়তনে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, মিডিয়া শক্তিশালী হলে গণতন্ত্রও শক্তিশালী হয়।

গণতন্ত্রের সাফল্য নির্ভর করে মিডিয়ার সাফল্যের ওপর।তিনি বলেন, একটি শক্তিশালী, স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম গণতন্ত্রের অন্যতম ভিত্তি।

সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যম রাষ্ট্র, সরকার এবং জনগণের মধ্যে কার্যকর সেতুবন্ধন তৈরি করে। তাই গণতন্ত্রকে সুসংহত করতে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি পেশাগত দায়িত্বশীলতা বজায় রাখা জরুরি।
অনুষ্ঠানে ঠাকুরগাঁও প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সদস্য, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

  • জেএইচ

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com