বর্তমানে মতিঝিল থেকে উত্তরার উদ্দেশে শেষ ট্রেন ছেড়ে যায় রাত ১০টা ১০ মিনিটে। অন্যদিকে উত্তরা থেকে মতিঝিলগামী সর্বশেষ ট্রেন ছাড়ে রাত ৯টা ৩০ মিনিটে।
মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, রাতের চলাচলের সময় বাড়ানোর আগে এ বিষয়ে গত এক মাস ধরে পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়েছে। এরই ধারাবাহিকতায় রোববার থেকে বর্ধিত সময়সূচিতে যাত্রী পরিবহন শুরু হবে।
তবে প্রাথমিকভাবে অতিরিক্ত ২০ মিনিট সময়ে মাত্র একটি করে ট্রিপ পরিচালনা করা হবে। অর্থাৎ একটি ট্রেন মতিঝিলের দিকে এবং আরেকটি ট্রেন উত্তরার দিকে চলাচল করবে।
২০২২ সালের ২৮ ডিসেম্বর রাজধানী ঢাকায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে দেশের প্রথম মেট্রোরেল। প্রথমদিকে এমআরটি লাইন-৬-এর উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশে সীমিত পরিসরে ট্রেন চলাচল শুরু হয়। পরে পর্যায়ক্রমে নতুন নতুন স্টেশন চালু করা হয় এবং সেবার পরিধি সম্প্রসারণ করা হয়।