মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

প্রবাসীর স্ত্রীর হাত-পা বাঁধা ও মুখে টেপ লাগানো মরদেহ উদ্ধার

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

ফেনীর ফুলগাজী উপজেলার একটি বাড়ি থেকে কাজল আক্তার (৩০) নামে এক গৃহবধূর হাত-পা বাঁধা ও মুখে টেপ লাগানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

শনিবার (২৭ জুন) সকালে উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ তালবাড়িয়া গ্রামের ইসমাইল মাস্টারের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার হয়।

নিহত কাজল একই বাড়ির কুয়েত প্রবাসী নুরুল আমিনের স্ত্রী। তিনি তিন সন্তানের জননী।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শুক্রবার (২৬ জুন) মধ্যরাতে দুর্বৃত্তরা চালের টিন কেটে কাজল আক্তারের ঘরে প্রবেশ করে। তারা কাজলের হাত-পা বেঁধে মুখে টেপ পেঁচিয়ে হত্যা করে। ঘটনার সময় তার তিন বছর বয়সী সন্তান ঘরে ছিল। অন্য দুই সন্তান স্থানীয় একটি হেফজ মাদ্রাসায় অবস্থান করছিল। সকালে স্থানীয়রা ঘটনাটি টের পেয়ে পুলিশকে জানায়। পরে তারা এসে মরদেহ উদ্ধার করে।

ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মিজানুর রহমান বলেন, “ঘটনাস্থলে এসে বসতঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘরের আলামত দেখে প্রাথমিকভাবে এটি চুরি বা ডাকাতির ঘটনা বলে মনে হচ্ছে না। কী কারণে হত্যাকাণ্ডটি ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। আমরা এখনো ঘটনাস্থলে অবস্থান করছি। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

সম্পর্কিত বিষয়:

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com